সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

শামুকখোল পাখির কলকাকলিতে মুখর মাছিমপুর

কয়েক হাজার শামুকখোল পাখির কলকাকলিতে মুখোর জামালপুরের মাছিমপুর গ্রাম। গত ২০ বছর ধরে পৌরসভার ওই গ্রামের নূরুল হক মাস্টারের বাড়ির শিমুল ও কড়ই গাছে নিশ্চিন্তে বসবাস করে আসছে পাখিগুলো। অনুকূল পরিবেশ পেয়ে প্রতি বছর বারবারই ফিরে আসে এসব পাখির দল, থাকে একটানা ছয় থেকে আট মাস।

মৎস্য

কয়েক হাজার শামুকখোল পাখির কলকাকলিতে মুখোর জামালপুরের মাছিমপুর গ্রাম। গত ২০ বছর ধরে পৌরসভার ওই গ্রামের নূরুল হক মাস্টারের বাড়ির শিমুল ও কড়ই গাছে নিশ্চিন্তে বসবাস করে আসছে পাখিগুলো। অনুকূল পরিবেশ পেয়ে প্রতি বছর বারবারই ফিরে আসে এসব পাখির দল, থাকে একটানা ছয় থেকে আট মাস।

দূর থেকে দেখতে সাদা বকের মতো মনে হলেও মূলত এদের নাম শামুকখোল। লম্বা ঠোঁট দিয়ে শামুক খুঁজে খুঁজে খায় বলে এদের নাম এমটি হয়েছে। তবে পাখিটির ইংরেজি নাম এশিয়ান ওপেনবিল। প্রাণী বিশেষজ্ঞদের মতে- এসব পাখি অনুকূল পরিবেশে ঝাঁকে ঝাঁকে বাস করতে পছন্দ করে।

স্থানীয়রা জানায়, পাখির কলকাকলিতেই ঘুম ভাঙে এই গ্রামের মানুষের। খুব সকালে দলবেঁধে বেরিয়ে যায় পাখিগুলো; সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে ফিরে আশ্রয় নেয় নূরুল মাস্টারের বাড়ির শিমুল ও কড়ই গাছের ডালে। এদিকে, পাখিগুলো দেখতে নুরুল মাস্টারের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। সেখানে নেই কোনো পাখি শিকারি, নেই স্থানীয়দের শ্যেন দৃষ্টি।

স্থানীয় কৃষক আনোয়ার হোসেন, আলী আশরাফ, সেলিমসহ আরও অনেকে জানালেন, এই পাখিগুলো ধানক্ষেতে থাকা শামুক আর পোকা খেয়ে থাকে। ফলে একদিকে যেমন ধানক্ষেত পোকা-মাকড় থেকে রক্ষা পায়, অন্যদিকে পাখির বর্জ্যে সারও হয়।

একই গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী বলেন, শীতকালে এলাকার আলো-বাতাসের সঙ্গে পাখিগুলোর রয়েছে এক ধরনের আত্মিক সম্পর্ক। পাখিগুলো এ গ্রামে আসার পর অনেকেই শিকার করতে আসতো। আমরা গ্রামবাসীরা মিলে এই শিকারিদের বাধা দিই। ফলে পাখিগুলো প্রায় ২০ বছর ধরে নিশ্চিন্তে এ গ্রামে বসবাস করে আসছে।

নূরুল হক মাস্টারের ছেলে শিমুল মিয়া জাগো নিউজকে বলেন, প্রায় ২০ বছর আগে এক শীতের সকালে পাখির কলকাকলিতে ঘুম ভাঙে আমাদের। পরে বাইরে বের হয়ে দেখতে পাই অসংখ্য পাখি আমাদের শিমুল আর কড়ই গাছে আশ্রয় নিয়েছে। প্রথমে ভেবেছিলাম এগুলো বক পাখি; পরে জানতে পারি এগুলো শামুকখোল পাখি। পাখিগুলো কালো ও ধূসর বর্ণের। এরপর থেকেই এই গাছেই আশ্রয় নেয় তারা। এমনিতে পাখিগুলো গাছেই থাকে। তবে ঝড় বৃষ্টির দিনে মানুষের বাড়ি-ঘরে আশ্রয় নেয়। মাঝে মধ্যে এদেরকে চিড়া-মুড়িও খেতে দেন তারা।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর কবীর জাগো নিউজকে বলেন, শামুকখোল অল্প জায়গায় গাদাগাদি করে থাকতে পছন্দ করে। এ পাখির ঠোঁট অনেকটাই যাঁতাকলের মতো কাজ করায় শক্ত শামুক অনায়াসে গলাধকরণ করতে পারে।

পাখিগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()