সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শাহজাহানপুর হাটের আকর্ষণ রাজা বাবু, ডিপজল-কাবিলা

আগামী ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন হাটে আসছে গরু ও ছাগল। ঈদের মাত্র তিনদিন বাকি থাকায় এখন প্রতিটি হাটই গরু-ছাগলে ভরে উঠেছে। তবে বিক্রি এখনো সেভাবে জমে ওঠেনি। এখন বেশিরভাগ ক্রেতাই দাম যাচাই করতে পশুর হাটে ঢুঁ মারছেন।

লাইভস্টক

আগামী ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন হাটে আসছে গরু ও ছাগল। ঈদের মাত্র তিনদিন বাকি থাকায় এখন প্রতিটি হাটই গরু-ছাগলে ভরে উঠেছে। তবে বিক্রি এখনো সেভাবে জমে ওঠেনি। এখন বেশিরভাগ ক্রেতাই দাম যাচাই করতে পশুর হাটে ঢুঁ মারছেন।

রাজধানীর প্রায় প্রতিটি হাটেই কম-বেশি বড় গরু উঠেছে। শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে উঠেছে বড় আকারের তিনটি গরু। ভিন্ন ভিন্ন এলাকা থেকে আসা এসব গরুর নামও ভিন্ন। এদের একটির নাম 'রাজা বাবু'। অপর দুটি 'ডিপজল' ও 'কাবিলা'। প্রায় ১২শ কেজি ওজনের রাজা বাবুর দাম হাকা হচ্ছে ১৫ লাখ টাকা। আর ডিপজল ও কাবিলার দাম চাওয়া হচ্ছে যথাক্রমে ৬ ও সাড়ে ৫ লাখ টাকা।

এসব গরুর মধ্যে রাজা বাবুকে রাখা হয়েছে শাহজাহানপুর মাঠের এক নম্বর হাসিল ঘরের সামনে। ডিপজলকে রাখা হয়েছে রেলওয়ে কলোনির ১৮ নম্বর ভবনের সামনে। আর কাবিলাকে রাখা হয়েছে রেলওয়ে কলোনির ১১ নম্বর ভবনের কাছে।

কথা হয় জামালপুর থেকে আসা রাজা বাবুর মালিক রব্বানির সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, এখন পর্যন্ত ৭ লাখ টাকা দাম উঠেছে রাজা বাবুর। আরও কয়েকদিন অপেক্ষা করবো। বাজার যাচাই করে ভালো দাম পেলে বিক্রি করবো। তবে ৫ লাখ সাড়ে ৫ লাখ টাকার ক্রেতা অনেক আসছেন বলে জানান তিনি।

রাজবাড়ী থেকে আসা ডিপজলের মালিক আব্দুস সালাম খান বলেন, দাম চেয়েছি ৬ লাখ টাকা। দরদাম ভালো হলেই ছেড়ে দেবো। গরুর নামের বিষয়ে জানতে চাইলে সালাম খান বলেন, আমি আমার গরুর নাম ডিপজল রাখিনি। এলাকায় ইউটিউব চ্যানেলে দেখার পর কয়েকজন এ গরুর নাম ডিপজল রাখেন। এরপর থেকে এই নামেই পরিচিত।

এদিকে, রাজধানীর পশুর হাট এলাকায় তিন দিন রাত ৮টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখা/উপশাখা বিশেষ ব্যবস্থায় ৭ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত সময়ে (বিকেল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত) ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এছাড়াও ঈদের আগের দুইদিন (শুক্র ও শনিবার) এসব শাখা/উপশাখায় সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

ইএআর/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()