সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পেঙ্গুইন!

সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পেঙ্গুইন। শিরোনাম পড়ে যারা ভাবছেন হয়তো ভুল পড়েছেন, তাদের বলছি একেবারেই ঠিক পড়েছেন। একটি দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পদ পেয়েছে একটি পেঙ্গুইন। এর আগেও অনেক পেঙ্গুইন এমন সেনাবাহিনীতে উচ্চপদে নিযুক্ত হয়েছে।

পরিবেশ

সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পেঙ্গুইন। শিরোনাম পড়ে যারা ভাবছেন হয়তো ভুল পড়েছেন, তাদের বলছি একেবারেই ঠিক পড়েছেন। একটি দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পদ পেয়েছে একটি পেঙ্গুইন। এর আগেও অনেক পেঙ্গুইন এমন সেনাবাহিনীতে উচ্চপদে নিযুক্ত হয়েছে।

শুনে অবাক লাগলেও সত্যি। স্কটল্যান্ডের এডিনবার্গ চিড়িয়াখানার সদস্য স্যার নিলস ওলাভ তৃতীয় নরওয়েজিয়ান কিংস গার্ডের মেজর জেনারেল পদে আসীন হয়েছে। এটি সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পদে। সম্প্রতি এডিনবার্গ চিড়িয়াখানা সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেছে, যেখানে নরওয়ের গার্ডের ১৬০ জন ইউনিফর্মধারী সেনারা অংশ নেয়।

আরও পড়ুন: 'মিম'র জনপ্রিয় সব চরিত্রের বাস্তব জীবন সম্পর্কে জানেন কি?

বন্যপ্রাণী সংরক্ষণ দাতব্য সংস্থার পেঙ্গুইন রকে একটি বিশেষ অনুষ্ঠানে স্যার নিলসকে তার নতুন ব্যাজ অব অনার প্রদান করা হয়। রাজকীয় কালো, সাদা এবং হলুদ পাখিটি ১৯৭২ সাল পর্যন্ত নরওয়ের গার্ডের ম্যাসকট ছিল।

এডিনবার্গ চিড়িয়াখানায় একটি রাজা পেঙ্গুইনের নামকরণ করা হয়েছিল দুই ব্যক্তির নামে, মেজর নিলস এগেলিয়ান, যিনি ১৯৭২ সালে এডিনবার্গ চিড়িয়াখানায় তাকে দত্তক নেওয়ার আয়োজন করেছিলেন এবং নরওয়ের তৎকালীন রাজা ওলাভের নামে। এডিনবার্গ চিড়িয়াখানা একটি ব্লগে বলেছে, রয়্যাল এডিনবার্গ মিলিটারি ট্যাটুতে পারফর্ম করার সময় গার্ডসম্যানরা প্রতি কয়েক বছর অন্তর চিড়িয়াখানায় স্যার নিলসের সঙ্গে দেখা করে যায়।

১৯৭২ সালে দত্তক নেওয়ার পর থেকে, তিনি ১৯৮২ সালে কর্পোরাল, ১৯৮৭ সালে সার্জেন্ট, ১৯৯৩ সালে রেজিমেন্টাল সার্জেন্ট মেজর, ২০০১ সালে অনারেবল রেজিমেন্টাল সার্জেন্ট মেজর, কর্নেল ইন-সি-তে উন্নিত হওয়ার আগে ম্যাসকট থেকে শুরু করে তার পদমর্যাদার উপরে কাজ করেছেন। ২০০৫, ২০০৮ সালে নাইটহুড, ২০১৬ সালে ব্রিগেডিয়ার এবং ২০২৩ সালে মেজর জেনারেল হয়েছে।

আরও পড়ুন: গোল্ডফিশের বিশ্বরেকর্ড

সেনাবাহিনীতে পশুপাখিদের ম্যাসকট করার প্রথা শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। ব্রিটিশ আর্মিরা শুরু করেছিল এই প্রথা। বিভিন্ন দেশের বিশেষ ফোর্সগুলোর কাছে কুকুর স্কোয়াড থাকে। এর পাশাপাশি থাকে ঘোড়া, প্রশিক্ষণ দিয়ে ইঁদুরও এই কাজে লাগানো হচ্ছে। এরমধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়ার টাট্টু ঘোড়া সেপ্টিমাস, কানাডার মেরুভালুক জুনো, নিউজিল্যান্ডের কচ্ছপ গাল্লিপোলি।

নরওয়ের সেনাবাহিনীর বিশেষ ইউনিট রয়্যাল নরওয়েজিয়ান গার্ডের পদে থাকে একটি পেঙ্গুইন। যাকে অনেক বছর থেকেই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নরওয়ের সেনাবাহিনীতে বরফপ্রেমী পাখিটির বেশ কদর।

সূত্র: ইন্ডিয়া টুডে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()