সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

সাড়ে ৬ লাখে বিক্রি হবে ২২ মণের ‘জমিদার’

হৃষ্টপুষ্ট কালো রঙের গরুটি মানুষের ভিড় দেখলেই শুরু করে পাগলামি। প্রায় তিন বছর ধরে রংপুরের কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের বাসিন্দা আশরাফুল মাস্টারের খামারে জন্ম থেকে বেড়ে উঠেছে শাহিওয়াল জাতের গরুটি। খাওয়া-দাওয়া, স্বভাব আর চলন-বলনের কারণে আদর করে তার নাম রাখা হয়েছে 'জমিদার'। প্রতিদিন ৩ কেজি খুদের ভ

লাইভস্টক

হৃষ্টপুষ্ট কালো রঙের গরুটি মানুষের ভিড় দেখলেই শুরু করে পাগলামি। প্রায় তিন বছর ধরে রংপুরের কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের বাসিন্দা আশরাফুল মাস্টারের খামারে জন্ম থেকে বেড়ে উঠেছে শাহিওয়াল জাতের গরুটি। খাওয়া-দাওয়া, স্বভাব আর চলন-বলনের কারণে আদর করে তার নাম রাখা হয়েছে 'জমিদার'। প্রতিদিন ৩ কেজি খুদের ভাত, ৪ কেজি ভুসি, ৪ কেজি ধানের গুঁড়া এবং কলাসহ ১৯-২০ কেজি নেপিয়ার ঘাস খায় 'জমিদার'। এসবের পাশাপাশি লতাপাতাও তার বেশ পছন্দ। জমিদারের ওজন এখন ৯০০ (২২ মণ) কেজি।

স্থানীয়রা বলছেন, পুরো গ্রামে জমিদারের মতো আরেকটা গরু নেই। জমিদারই তাদের কাছে সেরা। বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ জমিদারকে এক নজর দেখার জন্য আসছেন।

খামারি আশরাফুল মাস্টারের দাবি, গ্রামে অনেক খামারের মধ্যে তার পোষা গরু 'জমিদার' সেরা। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমিদারকে বিক্রির করতে প্রস্তুত তিনি। এজন্য গরুটির হাঁকছেন সাত লাখ টাকা। ৮ ফুট লম্বা ও সাড়ে ৫ ফিট উচ্চতার জমিদারের দুটি দাঁত রয়েছে।

এখন পর্যন্ত গরুটির সাড়ে পাঁচ লাখ টাকা দাম উঠেছে। সবশেষ সাড়ে ছয় লাখ টাকা দাম পেলে গরুটি বিক্রি করে দেবেন আশরাফুল মাস্টার। খামার থেকে বিক্রি না হলে হাটে তোলা হবে জমিদারকে।

কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিঞ্চিতা রহমান বলেন, এবার ঈদ উপলক্ষে অনলাইন হাটের মাধ্যমে কৃষক ও খামারিদের পশু ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। খামারিদের এজন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য রংপুর বিভাগের আট জেলায় প্রায় ১৪ লাখ পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। ভালো দামের আশায় কোরবানির বাজার ধরার জন্য এসব পশু যত্ন সহকারে লালন-পালন করছেন তারা। ভারত থেকে গরু না এলেও এ অঞ্চলের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পশু অন্য এলাকায় সরবরাহ করা যাবে।

রংপুর প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে এ বিভাগের আট জেলায় দেড় লাখের বেশি খামারি প্রায় পাঁচ লাখ গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন। এছাড়া দুই লাখ গৃহস্থ প্রায় ৯ লাখ গরু ও খাসি বিক্রির জন্য তৈরি করেছেন। এর মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি প্রায় ৩৩ হাজার খামারে দুই লাখের ওপর গরু রয়েছে।

গতবছর কোরবানি উপলক্ষে ১৩ লাখ গরু-খাসি প্রস্তুত থাকলেও চাহিদা মিটিয়ে আড়াই লাখের বেশি পশু উদ্বৃত্ত ছিল। এবার ১৩ লাখ ৭০ হাজার গরু-খাসি কোরবানির উপযুক্ত রয়েছে। এ অঞ্চলের চাহিদা মিটিয়েও প্রায় তিন লাখের মতো পশু উদ্বৃত্ত থাকবে।

জিতু কবীর/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()