সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সারাদেশে ব্যাপক অভিযান, জরিমানা ২১ লাখ টাকা

ভোক্তাদের স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। অভিযানে অবৈধভাবে ধান-চাল মজুতের অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এগ্রোবিজ

ভোক্তাদের স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। অভিযানে অবৈধভাবে ধান-চাল মজুতের অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় ৫টি আড়ৎ/পাইকারি দোকানসহ মোট ২৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাল ও ধানের অবৈধ মজুত থাকায় এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা বিভাগের যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নড়াইল সদর উপজেলার ৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স থাকায় সাত হাজার টাকা এবং চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু'টি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কুমিল্লার লাকসাম উপজেলায় পাঁচটি রাইস মিলে খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 'লাকসাম অটোরাইস মিল' নামক প্রতিষ্ঠানকে দিনাজপুর, বগুড়া ও কুষ্টিয়ার বিভিন্ন ব্র্যান্ডের নামে ব্যবহার করে ৭০০ বস্তা চাল প্রস্তুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ২ লাখ টাকা টাকা এবং আল-আমিন অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানে নূরজাহান ব্রান্ডের নামে ২০০ বস্তা চাল মজুত করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওই মিলগুলোকে আগামী দু'দিনের মধ্যে ফুড গ্রেইন লাইসেন্স নেওয়ার জন্য ও ভবিষতে এ ধরনের প্রতারণামূলক কাজ হতে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী বিভাগের নওগাঁয় ৩৭টি মিলের বিভিন্ন অনিয়মের কারণে মোট ১৪ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ২৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও সিরাজগঞ্জে একটি রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বগুড়ায় ৮১টি রাইস মিল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে আটটি মিল মালিককে খাদ্যশস্যের লাইসেন্স, মূল্য তালিকা না থাকায় মোট ৪১ হাজার টাকা এবং জয়পুরহাটে মূল্য তালিকা না থাকায় কয়েকটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় সাতটি অটো রাইস মিলে ও একটি আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মাছরাঙ্গা অটোমেটিক চালকলে অনুমোদনের অতিরিক্ত ১২০ মেট্রিক টন চালের মজুত পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স জেএস অটোমেটিক রাইস মিল নামক প্রতিষ্ঠানে মজুত ধান ও চালের গরমিল পরিলক্ষিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই বিভাগে আরেক জেলা দিনাজপুরে আটটি অটো চালকল ও তিনটি আড়তে অভিযান পরিচারনা করা হয়। এ সময় অস্বাভাবিক মজুত পাওয়ায় যায়নি। তবে, প্লাস্টিকের বস্তায় চাল ক্রয়-বিক্রয় করার কারণে একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন ব্যবসা করায় একজন খুচরা ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এনএইচ/এমএএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোবিজ

ঋণ থেকে তথ্যসেবায় সরছে ProducePay, বছর শেষে মুনাফার আশা

তাজা ফল-সবজির প্ল্যাটফর্ম ProducePay ১৪ কোটি ডলারের নতুন মূলধন ও অর্থায়ন সক্ষমতা জোগাড় করেছে এবং চাষিদের অগ্রিম দেওয়ার ব্যবসায় বাইরের বিনিয়োগকারী আনছে, যাতে এর ওপর তথ্য ও প্রযুক্তি সেবা গড়া যায়; প্রধান নির্বাহী Patrick McCullough বছর শেষে মুনাফার আশা করছেন।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোবিজ

কৃষিঋণকে কাগজ ও ইমেইল থেকে অনলাইনে আনতে ৭৪ লাখ ডলার তুলল SweetAg

কলোরাডোর এগ্রিফিনটেক SweetAg Diagram Ventures, Builders VC ও Cooperative Ventures-এর নেতৃত্বে ৭৪ লাখ ডলার তুলেছে; তাদের প্ল্যাটফর্মে কৃষক অনলাইনে ঋণের নথি জমা ও নবায়ন করতে পারবেন, নথি যাচাই করবে এআই, আর ঋণের সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।

এজিফান্ডনিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()