সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হয়ে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগার মারা যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে কেন নির্দে

পরিবেশ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হয়ে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগার মারা যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক, সহকারী বন সংরক্ষক, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী কমিশনারকে (ভূমি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘসহ ১২টি প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতাউল্লাহ নুরুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আফরোজ।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবীর। এর আগে ২ ফেব্রুয়ারি এ নিয়ে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আদালত।

আইনজীবী বলেন, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক ডজনেরও বেশি বন্যপ্রাণীর মৃত্যুতে চলমান তদন্তের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। এজন্য তদন্ত কমিটিকে অবিলম্বে তদন্তকাজ শেষ করতে বলা হয়েছে। সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

সেই সঙ্গে সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুতে চলমান তদন্ত দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং বন্যপ্রাণীদের সংরক্ষণে দৃশ্যমান পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আইনজীবী আতাউল্লাহ নুরুল কবীর আরও বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন-অর রশিদ। তখন পর্যন্ত ১১টি জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুর খবর ছিল। যে কারণে রিটে ১২টি বন্য প্রাণী মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। পরে একটি সিংহী মৃত্যুর বিষয়টিও আশা করি এতে অন্তর্ভুক্ত হয়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ জানুয়ারি ২৫ জানুয়ারি পর্যন্ত ৯টি এবং ২৯ জানুয়ারি আরো দুটি জেব্রা মারা যায়। এছাড়া ফেব্রুয়ারি মাসে সেখানে একটি বাঘ ও একটি সিংহীরও মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে জেব্রার মৃত্যুর কারণ উদঘাটন ও করণীয় নির্ধারণ করতে বলা হলেও নির্দিষ্ট সময়ে তদন্তকাজ শেষ না হওয়ায় এই মেয়াদ আরো ১০ কর্মদিবস বাড়ানো হয়। এ ছাড়া তদন্ত কমিটিতে আরো তিন সদস্যকে যুক্ত করা হয়।

সাফারি পার্কের ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানাপ্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনাটি গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ ওঠায় গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

পরে ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেয়। সব শেষ গত ১০ ফেব্রুয়ারি বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক সারোয়ার হোসেনকে সরানো হয়।

এফএইচ/এমএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ | দা এগ্রো নিউজ