পরিবেশদেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ব্রি’র নতুন ৬ জাতের ধান
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত করতে ধানের নতুন আরও ৬টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এর মধ্যে রয়েছে দেশের প্রথম ভিটামিন-ই সমৃদ্ধ 'কালো চাল' এবং প্রতিকূল পরিবেশ সহনশীল দু'টি হাইব্রিড জাত।












