সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সাভারে দেখা মিললো সুলতান ও পাঠানের

শখে কিংবা বাণিজ্যিকভাবে সাভারের প্রায় প্রতিটি মহল্লায় রয়েছে গরুর খামার। কিন্তু তাদের ফাঁকে সন্ধান পাওয়া গেছে ভিন্ন এক মহিষের খামারের। যেখানে নানা জাতের তিনশোর বেশি মহিষ রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে মহিষগুলো লালন-পালন করা হচ্ছে বলে জানান খামার মালিক।

লাইভস্টক

শখে কিংবা বাণিজ্যিকভাবে সাভারের প্রায় প্রতিটি মহল্লায় রয়েছে গরুর খামার। কিন্তু তাদের ফাঁকে সন্ধান পাওয়া গেছে ভিন্ন এক মহিষের খামারের। যেখানে নানা জাতের তিনশোর বেশি মহিষ রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে মহিষগুলো লালন-পালন করা হচ্ছে বলে জানান খামার মালিক।

সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ডের পাশেই গড়ে উঠেছে কাইয়ুম এগ্রো প্রাইভেট লিমিটেড নামের এ খামার।

বুধবার (২১ জুন) খামারটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারির শেডগুলোতে সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে মহিষগুলো। যেখানে রয়েছে মুররা, নিলারাভি, জাফরাবাদি ও গোলাপি রঙের অ্যালবিনো জাতের মহিষ। আকারের বিবেচনায় বাছাই করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে মহিষগুলো।

খামারটিতে মহিষগুলোর পরিচর্যায় নিয়োজিত রয়েছেন অন্তত ৩০ জন শ্রমিক। কেউ মহিষের খাবারের ব্যবস্থা করছেন, কেউ গোসল করাচ্ছেন, কেউবা আবার মহিষের শরীরে তেল মালিশ করছেন।

হঠাৎ দাঁড়িয়ে থাকা এক জোড়া মহিষের দিক নজর যায়। সুঠাম দেহের মহিষ দুটির ভাবও যেন বেশ রাজকীয়। কৌতুহল নিয়ে খামারটির মালিক আব্দুল কায়ুমের কাছে প্রশ্ন করা হয় মহিষ দুইটি অন্যদের চেয়ে আলাদা কেন?

তিনি জানান, মহিষ দুইটির নাম রয়েছে। একটির নাম সুলতান আর আরেকটির নাম পাঠান। চলাফেরা আর স্বভাবগত আচরণের জন্য দেওয়া হয়েছে এই নাম। মহিষ দুইটি ভারতের গুজরাটের জাফরাবাদি জাতের। এদের একেকটির ওজন এক হাজার কেজিরও বেশি।

তিনি আরও জানান, সম্পূর্ণ অর্গানিক উপায়ে এখানে পশুগুলোকে লালন পালন করা হয়। এ খামারে সব ধরনের স্টেরয়েড বা মোটাতাজাকরণের ওষুধ ব্যবহার নিষিদ্ধ।

কীভাবে এত বিশাল আকারের হলো মহিষগুলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণ একটা মহিষ যে খাবার খায় যেমন দানাদার খাবার, খড় ইত্যাদি আমরা শুধু সেই খাবারগুলোই খাইয়ে থাকি। পার্থক্য হলো খাবারের মানের সঙ্গে আমরা আপোষ করি না। বেশি দামের ভালো মানের খাবার আমরা খাওয়াই বেশি পরিমাণে। আর এটা সম্পূর্ণ পরিচর্যার বিষয়।

সুলতান আর পাঠান ৩ বেলা প্রায় ৩০-৩৫ কেজি করে খাবার খায়। দিনে ৫-৬ বার গোসল করানো হয়। একদিন পরপর সরিষার তেল মালিশ করা হয়। যাতে শরীরের চামড়া না ফেটে যায়। একইভাবে প্রত্যেকটি পশুকেই এখানে যত্ন নেওয়া হয় বলেও জানান তিনি।

সাভার মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহেদ হোসেন বলেন, আমরা এখন স্বাস্থ্য সচেতন হচ্ছি। মহিষের মাংসে ২ শতাংশের কম কোলেস্টরেল থাকে। গরুর মাংসে যা থাকে ৪ শতাংশের অধিক। মহিষের দুধে মিল্ক ফ্যাট থাকে গরুর চাইতে প্রায় দ্বিগুণ। যা মানুষের জন্য খুবই উপকারী। সেক্ষেত্রে মানুষ স্বাস্থ্য উপযোগীর দিকে লক্ষ্য রেখে মহিষের চাহিদা ধীরে ধীরে বাড়ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()