সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে স্বপ্ন দেখছে চাষি

আমের জন্য বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার। তবে এ আমের কদর বিদেশে থাকলেও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিদেশে নিরাপদ আম রপ্তানি করতে একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'রপ্তানিযোগ্য আম উ

ফল

আমের জন্য বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার। তবে এ আমের কদর বিদেশে থাকলেও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিদেশে নিরাপদ আম রপ্তানি করতে একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প'।

চলতি বছরে চালু হওয়া এ প্রকল্পটির মাধ্যমে বিদেশে আম রপ্তানিতে আশা দেখছেন চাষিরা। অন্যান্য বছর নিজ উদ্যোগে রপ্তানিযোগ্য আম উৎপাদন করলেও সেই আম বিদেশে পাঠাতে না পেরে লোকসানের মুখে পড়েছিলেন চাষিরা। তবে এবার সরকারি প্রকল্প থাকায় আম রপ্তানির নিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বর্তমানে এ জেলার আম সুমিষ্ট হলেও রপ্তানিতে তেমন সাড়া পড়েনি। কারণ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আমের চাহিদা থাকলেও আইন-কানুনের বেড়াজালে চাষিরা বিদেশে রপ্তানি করতে পারছেন না। আমের উৎপাদন বেশি হলেও কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশায় ভুগছেন চাষিরা। এতে আমগাছ কেটে ফেলছেন অনেকে।

চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে বালাইনাশক কম স্প্রে করে আম চাষাবাদ করছি। ফলনও ভালো হয়েছে। আমগুলো যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অ্যাসোসিয়নের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম মানিক বলেন, কৃষি সম্প্রসারণ অধিপ্তর বিদেশে আম রপ্তানির জন্য যে প্রকল্প হাতে নিয়েছে তা অত্যন্ত ভালো পরিকল্পনা। এ প্রকল্পে আম নিয়ে কাজ করলে চাষিরা কাঙ্ক্ষিত দাম পাবেন।

সম্প্রতি জেলার নাচোল উপজেলা থেকে বদরুদ্দোজা নামের একজন ইংল্যান্ড ও সুইডেনে এক হাজার ৪০০ কেজি আম রপ্তানি করেছেন। তিনি রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় না থাকলেও কৃষি সম্প্রসারণ তাকে সব ধরনের সহায়তা করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার জানান, চলতি বছরই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ২০১ জন আমচাষি রয়েছেন। এদের সবাইকে একটি করে প্রদর্শনীসহ প্রশিক্ষণ, সার, কীটনাশক ও বালাইনাশক ফ্রুট ব্যাগ দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে বিদেশের মার্কেটে পাঠাতে পারবেন।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()