সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

রমজানে খুলনায় গরু-ছাগলের মাংসের দাম নির্ধারণ

রমজান মাসে খুলনা মহানগরীতে গরুর মাংসের মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ৬০০ টাকা এবং ছাগলের মাংসের মূল্য সর্বোচ্চ ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুরগির মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।

লাইভস্টক

রমজান মাসে খুলনা মহানগরীতে গরুর মাংসের মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ৬০০ টাকা এবং ছাগলের মাংসের মূল্য সর্বোচ্চ ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুরগির মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।

মহানগরীতে মাংসের দাম স্থিতিশীল রাখতে শুক্রবার (১ এপ্রিল) বিকেলে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় কেসিসি মেয়র বলেন, এক শ্রেণির ব্যবসায়ী রমজান মাসে অধিক মুনাফার আশায় অহেতুক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় যা আমাদের জন্য খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর। মহানগরী এলাকায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে খুলনা সিটি করপোরেশন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করবে। কোনো ব্যবসায়ী অহেতুক দ্রব্যমূল্য বৃদ্ধি করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেসিসির বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সদস্য কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, ভেটেরিনারি অফিসার ডা. মো. রেজাউল করিম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার এম এ মাজেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের মনিটরিং অফিসার মো. নওয়াজীশ খান তারিক, ফুলবাড়িগেট বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীসহ মাংস ও মুরগি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এমআরআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()