সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

রোজ শ্যাম্পু করা ‘সুলতান রাজা’র দাম ১০ লাখ

গায়ের রঙ কালো, পাগুলো সাদা, চলনে আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে 'সুলতান রাজা'। সুলতান রাজাকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামের সুলতান ওঝা (৪৫) আড়াই বছর ধরে লালন-পালন করেছেন। এবারের ঈদে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে ১০ লাখ টাকায় বিক্রি করতে চান সুলতান ওঝা।

লাইভস্টক

গায়ের রঙ কালো, পাগুলো সাদা, চলনে আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে 'সুলতান রাজা'। সুলতান রাজাকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামের সুলতান ওঝা (৪৫) আড়াই বছর ধরে লালন-পালন করেছেন। এবারের ঈদে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে ১০ লাখ টাকায় বিক্রি করতে চান সুলতান ওঝা।

ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুর সদরের মনোহর বাজার গরু হাটে আনা হয়েছে ষাঁড়টি। হাটের অন্যতম চমক ষাঁড়টি। সুলতান ওঝার দাবি ষাঁড়টির ওজন ৩০ মণ। তিনি এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। গরুর হাটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রচার হয়ে আসছে সুলতান রাজার কথা।

সুলতান রাজাকে দেখতে গরু হাটে ভিড় করছেন অনেক মানুষ। সোমবার (০৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মনোহর বাজার গরুর হাটে গিয়ে দেখা যায় শতাধিক মানুষের জটলা। কেউ সেলফি তুলছেন। আবার কেউ শুধু ষাঁড়টির ছবি তুলছেন।

তাদেরই একজন পলাশ শেখ বলেন, গরুর হাটে এসে শুনলাম সুলতান রাজা নামে একটি বড় ষাঁড় এসেছে। তাই দেখতে আসলাম, সেলফি তুললাম।

সুলতান ওঝা জানান, ষাঁড়টির দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৭ ফুট। ওজন ৩০ মণ। প্রতিদিন সাধারণ গোখাদ্যের পাশাপাশি ষাঁড়টিকে গোসল করান শ্যাম্পু দিয়ে। তার জন্য ২টি ফ্যান সবসময় চালু রাখা হয়। ২০২০ সালে নিজ পালের গাভী থেকে জন্ম নেয় সুলতান রাজা। প্রয়োজনমতো খাবার ও পরিচর্যায় এর আকৃতি বাড়তে থাকে।

দিন দিন গরুটির ওজন বেড়ে ১ হাজার ২০০ কেজিতে এসে দাঁড়ায়। প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতা ছাড়াই এটি লালন পালন করেছি। ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন নিশ্চিত হওয়া গেছে।

সুলতান ওঝা আরও বলেন, আদর করে আমার নামের সঙ্গে মিল করে ষাঁড়টির নাম রেখেছি 'সুলতান রাজা'। আমার খুব আদরের ষাঁড় এটি। যত্ন করে লালন-পালন করেছি। এটি আমার পরিবারের সদস্যের মতো। তাকে সুলতান রাজা বলে ডাকলে আমার দিকে তাকায়। আবার কান নাড়ায়। ষাঁড়টি অনেক শান্ত প্রকৃতির।

ষাঁড়টির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, ডালের গুঁড়া ও ছোলা। সব মিলিয়ে দিনে প্রায় ২০ কেজি খাবার খায় গরুটি।

তিনি বলেন, আমার খামারে দুগ্ধজাত গাভীসহ ৩৫টি গরু আছে। আজ মনোহর বাজারে সুলতান রাজাসহ তিনটি ষাঁড় বিক্রি করতে এনেছি।

সুলতান ওঝা তার ষাঁড়টি জেলার সবচেয়ে বড় ষাঁড় দাবি করে বলেন, ৪ জুলাই পর্যন্ত সুলতান রাজার ওজন ৩০ মণ। দাম চাচ্ছি ১০ লাখ টাকা।

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বলেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সুলতান রাজা নামে ষাঁড়টি লালন-পালন করেছেন মালিক। কোনো সৌখিন ক্রেতা ষাঁড়টি উপযুক্ত দাম দিয়ে কিনলে মালিক উৎসাহিত হবেন।

ছগির হোসেন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()