সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

রেজাউলের দুগ্ধ খামারের বায়োগ্যাসে চলে রান্নার কাজ

দুগ্ধ উৎপাদন খামারে ছোট-বড় মিলিয়ে ২২টি গরু আছে। একই সঙ্গে গোবর সংরক্ষণ করে বায়োগ্যাসের সাহায্যে উৎপাদিত গ্যাসেই চলে দৈনন্দিন রান্নার কাজ। মেহমান এলেও বাড়তি গ্যাসের জোগান দিতে হয় না। ২০ জন লোকের রান্নার কাজও চলে বায়োগ্যাসের মাধ্যমেই।

লাইভস্টক

দুগ্ধ উৎপাদন খামারে ছোট-বড় মিলিয়ে ২২টি গরু আছে। একই সঙ্গে গোবর সংরক্ষণ করে বায়োগ্যাসের সাহায্যে উৎপাদিত গ্যাসেই চলে দৈনন্দিন রান্নার কাজ। মেহমান এলেও বাড়তি গ্যাসের জোগান দিতে হয় না। ২০ জন লোকের রান্নার কাজও চলে বায়োগ্যাসের মাধ্যমেই।

ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজার সংলগ্ন এলাকার মো. রেজাউল করীম দুগ্ধ খামারে সফলতার পাশাপাশি বায়োগ্যাসেও সফল হয়েছেন। খামারিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইচ্ছা, পরিকল্পনা ও অদম্য শক্তিতেই এমন উদাহরণ সৃষ্টি করেছেন রেজাউল করীম।

ছোটবেলা থেকেই চাকরির প্রতি মোটেও আগ্রহ নেই তার। তাই আত্মকর্মী হওয়ার স্বপ্ন বোনেন। কাজের শুরু থেকে এখন পর্যন্ত লোকসান বা ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এ উদ্যোক্তা প্রথমে দুধের চাহিদা মেটাতে দুটি গাভি পালন শুরু করেন। সেই থেকে তার আগ্রহ বাড়ে আরও গাভি পালনের।

বর্তমানে তার খামারে মোট ২২টি গরুর ১৮টি গাভি ও ৪টি বলদ বাছুর আছে। যার ১৫টি গাভি থেকেই দুধ উৎপাদন হয়। প্রতিদিন শতাধিক লিটার দুধ উৎপাদন হয়, যার প্রতি লিটার বিক্রি হয় ৭০ টাকা দরে। পরিচর্যার জন্য ৩ জন শ্রমিক নিয়োজিত আছেন। খামারে লালন-পালন করা ছোট বড় ২২টি গরুর গোবরও কাজে লাগিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট করে সফল হয়েছেন তিনি।

আরও পড়ুনগবাদিপশুর ক্ষুরা রোগের লক্ষণ ও প্রতিকারদিনে শতাধিক লিটার দুধ পান ২২ গরুর মালিক

খামারি মো. রেজাউল করীমের সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর গোবর মটারের পানি দিয়ে পরিষ্কার করে একটি টাঙ্কিতে রাখা হয়। সেটার মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট করে পাইপের মাধ্যমে গ্যাস নিয়ে পারিবারিক কাজে ব্যবহার করা হয়। মেহমান থেকে শুরু প্রতিদিনের জ্বালানিতে ওই গ্যাস ব্যবহার করা হচ্ছে। সবমিলিয়ে দুধ উৎপাদনকারী খামারি হিসেবে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক মিজানুর রহমান বলেন, 'সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের গাবখান বাজার সংলগ্ন রেজাউল করীম দুধ উৎপাদনে গাভির খামার করে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট করে দৈনন্দিন রান্নার কাজও সম্পন্ন করছেন নিজের উৎপাদিত গ্যাস থেকে। চাকরির পেছনে না ঘুরে এভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকাত্ব থেকে দেশকে মুক্ত করা সম্ভব। আমাদের সাধ্য অনুযায়ী যাবতীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছি।'

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, 'দেশে নতুন নতুন খামার সৃষ্টির লক্ষ্যে আমরা উদ্যোক্তাদের উৎসাহ দিয়ে থাকি। মো. রেজাউল করীম দুধ উৎপাদনকারী খামার গড়ে সফল হয়েছেন। বাড়তি সফলতা পেয়েছেন বায়োগ্যাস থেকে। তাকে দেখে অনেকেই খামার গড়তে উৎসাহিত হচ্ছেন।'

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, 'প্রাণিসম্পদকে সুস্থ-সবল করতে পারলে দুধ, মাংস, ডিমের মাধ্যমে জিডিপি অর্জন করা সম্ভব। এতে দেশ ও খামারিরা স্বচ্ছল ও স্বাবলম্বী হতে পারবেন।'

মো. আতিকুর রহমান/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()