সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রামরাই দিঘিতে পরিযায়ী পাখিতে মুগ্ধ দর্শনার্থীরা

শীত শুরু হলেই দলবেঁধে চলে আসে তারা। কলতানে মাতিয়ে তোলে চারপাশ। যা দেখতে ভিড় করে দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষ। বলছি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রামরাই দীঘির কথা, যেখানে প্রতিবছর শীতে আসে একঝাঁক পরিযায়ী পাখি। বাহারী পাখিদের নিয়ে এবারো পুরো দিঘি সেজেছে নতুন সাজে। পরিযায়ী এসব পাখিদের নিরাপত্তার

পরিবেশ

শীত শুরু হলেই দলবেঁধে চলে আসে তারা। কলতানে মাতিয়ে তোলে চারপাশ। যা দেখতে ভিড় করে দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষ। বলছি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রামরাই দীঘির কথা, যেখানে প্রতিবছর শীতে আসে একঝাঁক পরিযায়ী পাখি। বাহারী পাখিদের নিয়ে এবারো পুরো দিঘি সেজেছে নতুন সাজে। পরিযায়ী এসব পাখিদের নিরাপত্তার বিষয়ে সচেতনতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঠাকুরগাঁও সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রাণীশংকৈল উপজেলা। এ উপজেলায় অবস্থিত প্রাচীন রামরাই দীঘি। প্রাচীন জলাশয়গুলোর মধ্যে বৃহত্তম এ দিঘির আয়তন প্রায় ৪২ একর। প্রতিবারের মতো এবারো এই দিঘিতে পাড়ি জমিয়েছে হরেক প্রজাতির পরিযায়ী পাখি। ঝাঁকে ঝাঁকে পাখির সমাগম হয়েছে এখানে। পাখির কলতানে মুখর হয়ে উঠেছে দিঘির চারপাশ। যা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে পাখি প্রেমিকরা।

পাখির কিচিরমিচির শব্দ আর ওড়াউড়ির দৃশ্যধারণে মেতেছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা করছেন। তুলছেন সেলফিও। রামরাই দিঘিতে পরিযায়ী পাখির অবাধ বিচরণ নজর কেড়েছে সবার। পরিযায়ী পাখির ডানা ঝাপটানোর দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা। তারা পাখির নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঠাকুরগাঁও শহর থেকে পাখি দেখতে আসা আব্দুল্লাহ আল সুমন বলেন, এবার প্রথম এলাম পাখি দেখতে। অনেক পাখি এসেছে। পাখিরা সুন্দর করে একসঙ্গে উড়ে যচ্ছে, আবার এসে পানিতে বসছে। অনেক ভালো লাগলো।

হরিপুর থেকে পাখি দেখতে এসেছেন ওমর ফারুক ও তার বন্ধুরা। তারা বলেন, প্রতিবার শীতের সময় আসে পাখিরা। তবে অনেকে এগুলো শিকার করতে চায়। পাখিরা যাতে এখানে নিরাপদে থাকতে পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, পরিযায়ী পাখি কেউ যেন শিকার করতে না পারে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রামরাই দিঘি এই এলাকার ঐতিহ্যবাহী দিঘি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় এটা নজরে রাখি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()