সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

রাজশাহীর ফজলি আম সারা বিশ্বে সাড়া ফেলবে

ফজলি আম ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) স্বীকৃতি পেয়েছে। ৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস বিভাগের ভৌগোলিক নির্দেশক জার্নালে প্রক

ফজলি আম ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) স্বীকৃতি পেয়েছে। ৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস বিভাগের ভৌগোলিক নির্দেশক জার্নালে প্রকাশিত হয়েছে। এই স্বীকৃতির জন্য আবেদন করেছিলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দীন। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।বিজ্ঞাপনবিজ্ঞাপন

প্রথম আলো: ফজলি আম জিআই স্বীকৃতি পাওয়ায় এখন কী লাভ হবে?

আলীম উদ্দীন: জিআই পণ্য হিসেবে ব্র্যান্ডিংয়ের কারণে এখন আন্তর্জাতিক বাজারে রাজশাহীর ফজলি আমের চাহিদা বাড়বে। বিদেশি ক্রেতারা নিশ্চিন্তে এ আম কিনবেন। রপ্তানিকারকেরা সুবিধা পাবেন। এতে দেশের আয় বাড়বে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণে এ আমের উৎপাদনের অধিকার এখন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের জন্য সংরক্ষিত হবে। আইনি সুরক্ষা থাকবে। এ আম এখন বাংলাদেশের নিজস্ব সম্পদ। লিখিতভাবে এর ওপর রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের অধিকার প্রতিষ্ঠা পেল।বিজ্ঞাপন

প্রথম আলো: ২০১৭ সালে জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়। তারপর এত সময় লাগল কেন?

আলীম উদ্দীন: আবেদন করার পর এ দাবি প্রতিষ্ঠার পক্ষে নানা ধরনের তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হয়েছে। ফজলি আমের ঐতিহাসিক তথ্য, ডিএনএ সিকোয়েন্সসহ বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হয়েছে। সবকিছু যাচাই-বাছাই শেষে এ স্বীকৃতি পাওয়া গেছে।

প্রথম আলো: অন্য কোনো অঞ্চল এ স্বীকৃতিকে চ্যালেঞ্জ করতে পারবে?

আলীম উদ্দীন: যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু এর জবাব দেওয়ার মতো প্রস্তুতি রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের আছে। এর সপক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত জমা দেওয়া আছে। রাজশাহীর ফজলি আর কেউ নিতে পারবে না।

প্রথম আলো: এ স্বীকৃতিতে আমচাষিদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন?

আলীম উদ্দীন: রাজশাহীর ফজলি আম হিসেবে জিআই স্বীকৃতির খবর পাওয়ার পর রপ্তানিকারকেরা আমার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাঘা থেকে এ আম দেশের বাইরে রপ্তানি করা হয়। সেখানকার উৎপাদকেরা আমার সঙ্গে দেখা করেছেন। তাঁরা এ আমের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাঁরা এ আমের বিষয়ে এখন অনেক বেশি আগ্রহী। আমি বিশ্বাস করি, রাজশাহীর ফজলি আম এখন সারা বিশ্বে সাড়া ফেলবে।বিজ্ঞাপন

প্রথম আলো: ফজলি আমের মধ্যে নাকফজলি, সুরমা ফজলি ও মহারাজ ফজলিও রয়েছে। স্বীকৃতির জন্য কোনো শ্রেণিবিভাগ করে দেওয়া হয়েছে?

প্রথম আলোসূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

মধুপুরের ঝড়ে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা, ৬০ গ্রামের ৭০০ কৃষকের কলা-পেঁপে মাটিতে

এ সপ্তাহের মাত্র ১০ মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের চার ইউনিয়নে প্রায় ৭০০ কৃষকের কলা, পেঁপেসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।

দৈনিক বাংলা৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

৪০ লাখ টাকার আনারস চিপস কারখানা বন্ধ, পথের ধারে পচছে ছোট আনারস

রাঙামাটির নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে ২০২১ সালে উদ্বোধন হওয়া ফল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যেতেই পারেনি; যন্ত্রপাতিতে ধুলা, ছাদ চুইয়ে পানি।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে রংপুরের সাগর কলা: বাগান থেকে ট্রাক, চাঙা গ্রামের অর্থনীতি

কয়েক বছরে রংপুরের সদর, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জে সাগর কলার আবাদ দ্বিগুণ হয়েছে; বদরগঞ্জের শ্যামপুরে কাঁদি কাটা থেকে ট্রাকে তোলা পর্যন্ত কর্মযজ্ঞের ছবির গল্প।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)