সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

‘জিওগ্রাফিক্যাল আইডেন্টিকেশন’ স্বীকৃতি পেল রাজশাহীর ফজলি আম

২০১৭ সালের ৯ মার্চ রাজশাহী ফল গবেষণা কেন্দ্র থেকে এই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল

২০১৭ সালের ৯ মার্চ রাজশাহী ফল গবেষণা কেন্দ্র থেকে এই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে “রাজশাহীর ফজলি আম” “জিওগ্রাফিক্যাল আইডেন্টিকেশনের” (জিআই) স্বীকৃতি মিলেছে বলে জানিয়েছেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন।

গত ৬ অক্টোবর প্রকাশিত শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক তাদের জিআই ১০ নম্বর জার্নালে এটি প্রকাশ করা হয়েছে।

এ ব্যাপারে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন জানান, ২০১৭ সালের ৯ মার্চ রাজশাহী ফল গবেষণা কেন্দ্র থেকে এই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল।

তিনি জানান, রাজশাহীর ৯ উপজেলাতেই ফজলি আমের চাষ হয়। এর মধ্যে বাঘা উপজেলার ফজলি আম খুবই পরিচিত। ২০০ বছর আগে কলকাতার বাজারে ফজলি আম বাঘা ফজলি হিসেবে পরিচিত ছিল। জিআই পণ্যের জন্য আবেদন করার সময় এই ইতিহাস তুলে ধরা হয়েছে। এর পেছনের ঐতিহাসিক তথ্যও উপস্থাপন করা হয়েছে।

আলীম উদ্দিন বলেন, “ফজলি রাজশাহীর এটি আর অস্বীকার করার উপায় নেই। জিআই পণ্য হিসেবে স্বীকৃত পাওয়ার মধ্য দিয়ে রাজশাহীর ফজলি সারা দেশের সম্পদ হয়ে গেল।”

উল্লেখ্য, ফজলি একটি নাবী মৌসুমী জাতের আম। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এটি পাকে এবং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটির সংগ্রহকাল। ফল পাড়ার পরে পাকতে ৭ থেকে ৮ দিন সময় লাগে। ফুল আসা থেকে ফল পরিপক্ব হতে প্রায় সাড়ে পাঁচ মাস সময় লাগে। এই ফল বেশ বড়, লম্বাটে চ্যাপ্টা আকারের হয়ে থাকে। ফলটি গড়ে লম্বায় ১৩ দশমিক ৮ সেন্টিমিটার, পুরুত্বে ৭ দশমিক ৮ সেন্টিমিটার এবং গড় ওজন ৬৫৫ গ্রাম হয়।

পাকা ফলের ত্বকের বর্ণ প্রায় সবুজ থেকে হালকা হলুদাভ হয়। আর শাঁসের রং হলুদ। ফজলি আম খেতে সুস্বাদু ও মিষ্টি। খোসা পাতলা, আঁটি লম্বা, চ্যাপ্টা ও পাতলা।

ঢাকা ট্রিবিউনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

রান্নাবান্না

শীত আসার আগে রান্নাঘর গুছিয়ে নিন যেভাবে

শীতে স্যুপ, খিচুড়ি, পিঠার রান্না বাড়ে; ভারী পাত্র, গোছানো মসলার বয়াম, বহুমুখী রান্নার যন্ত্র আর পুনর্ব্যবহারযোগ্য পাত্রে রান্নাঘর আগেই তৈরি রাখার পরামর্শ আজকের পত্রিকার।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

মিরপুরের বাজারে ৩২ সবজির ১৯টিই ৮০ টাকার ওপরে, পেঁপে ছাড়া সস্তা নেই কিছুই

সোমবার মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে শিম ২০০, কাঁচা মরিচ ১৪০, টমেটো ১২০-১৩০ টাকা কেজি; আলু-পেঁয়াজ-আদা-রসুনে কিছুটা স্বস্তি থাকলেও ডিম, মুরগি, মাছ আর মুদিপণ্যে চাপে ক্রেতারা।

বাংলা ট্রিবিউন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

পেঁয়াজ কাটলে চোখে পানি আসে কেন, আর কীভাবে কমাবেন

পেঁয়াজের কোষ কাটা পড়লে সালফার যৌগ আর এনজাইম মিশে ‘ল্যাক্রিমেটরি ফ্যাক্টর’ নামের ঝাঁঝালো গ্যাস তৈরি হয়; কাটার আগে ঠান্ডা করা, পানিতে ভেজানো আর ধারালো ছুরি তা কমাতে পারে।

সমকাল৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)