সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রাজশাহীতে কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত হচ্ছে ১৩৫ প্রজাতির আম

রাজশাহীর বাঘা উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। এ মেলায় প্রদর্শিত হচ্ছে ১৩৫ প্রজাতির আম।

ফল

রাজশাহীর বাঘা উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। এ মেলায় প্রদর্শিত হচ্ছে ১৩৫ প্রজাতির আম।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে এ মেলার উদ্বোধন করেন উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, মেলায় স্থান পেয়েছে রুপসিদুরী, টাকুরভিটা, নয়নচন্ডি, খাগরাই, রংবিলাস, ইঁদুরচাটা, মল্লিকা, তোতাপুরী, বাদলী, চাপাতি, দরগাভোগ, মধু চুষকা, কালিভোগ, জগতমোহনী, কলাবতি, বালেনি, মায়াবতি, বিশ্বসুন্দরী, ভাদরী, জাইতুন, আপেলভোগ, মায়াবতী, কহিনুর, জালিবান্ধা, দুধকোমর, চন্দনসুরি, খাগরাই, বঙ্গবাসী, মধুরানী, বিশ্বসুন্দরী, হাতিঝোলা, লাখে এক, বেলী, সূর্য ডিমসহ ১৩৫ প্রজাতির আম।

দর্শনার্থীরা বলছেন, নাম না জানা অসংখ্য আমের সঙ্গে পরিচিত হতে পারছেন এ মেলায়। বিলুপ্তপ্রায় জাতগুলো সংরক্ষণেও উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের।

মেলায় ঘুরতে আসা নাহিদ হাসান জাগো নিউজকে বলেন, বাঘায় প্রতিবছর মেলায় বিভিন্ন প্রজাতির আম ওঠে। এসব আম দেখতে প্রতিবার আসি। নানা জাতের আমের সঙ্গে পরিচিত হই। এবারো অনেক নতুন প্রজাতির আম দেখলাম।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, এক সময় বাঘায় অনেক প্রজাতির আম ছিল। সেগুলো এখন আর নেই। উচ্চফলনশীল জাতের কারণে আদি জাতের আম এখন স্মৃতির পাতায়।

মাজিদ আলী নামে এক আম চাষি জানান, এই মেলার মাধ্যমে অনেক প্রজাতির আম দেখা যায়। এগুলো দেখে অনেকেই কিনতে আগ্রহ দেখায়। এমন আয়োজনে এ অঞ্চলের আমের বাণিজ্যিক চাহিদা আরও সম্প্রসারিত হবে বলে আশা তাদের।

বাঘা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জাগো নিউজকে বলেন, এক সময় রাজশাহীতে প্রায় ৪০০ প্রজাতির আম ছিল। কালের বিবর্তনে এসব জাত হারিয়ে যাচ্ছে। বাণিজ্যিকীকরণ ও চাহিদার কারণে অনেক পুরাতন আমের জাত হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এসব আমের জাতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিতি করে দেওয়ার জন্য এ উদ্যোগ। জাতগুলো সংরক্ষণের জন্য একটি প্লাজমা সেন্টার তৈরির বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আলোচনা চলছে। আমার জাত যেন হারিয়ে না যায় সেজন্য আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এনআইবি/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()