সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রাজশাহীর আমের প্রথম চালান ইতালি যাচ্ছে বৃহস্পতিবার

চলতি মৌসুমে রাজশাহীর আমের প্রথম চালান ইতালিতে পাঠানোর জন্য এরইমধ্যে প্যাকেজিংয়ের কাজ শেষ হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় এসব আম ঢাকায় পাঠানো হবে। পরে বৃহস্পতিবার ঢাকা থেকে ইতালির উদ্দেশে পাঠানো হবে আমগুলো।

ফল

চলতি মৌসুমে রাজশাহীর আমের প্রথম চালান ইতালিতে পাঠানোর জন্য এরইমধ্যে প্যাকেজিংয়ের কাজ শেষ হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় এসব আম ঢাকায় পাঠানো হবে। পরে বৃহস্পতিবার ঢাকা থেকে ইতালির উদ্দেশে পাঠানো হবে আমগুলো।

রাজশাহীর বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবার শুরুতে আম ইতালিতে রপ্তানি করা হচ্ছে। বাঘা থেকে আমগুলো ইতালিতে যাবে। এগুলো স্থানীয় জাতের চোষা আম। ইতালির মার্কেটে এটা যাবে। প্রথমে ৩০০ কেজি আম যাবে। ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এসব আম যাবে।

আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, আজকে ঢাকাতে আম যাবে। কাল ঢাকা থেকে ইতালিতে যাবে। এটা গুটি প্রজাতির লোকাল আম। এই আমটা এবারই প্রথম যাচ্ছে। এই জাতের আম আগাম হয়। খেতেও খুব ভালো স্বাদের। এই আমটা লোকালই চাহিদা বেশি। যদিও আমরা এটাকে রফতানির চেষ্টা করছি।

তিনি বলেন, ১০০ টাকা কেজি দরে এটি রপ্তানির জন্য বিক্রি করছি। এই আম রাজশাহীর লোকাল মার্কেটেই বেশি দাম হবে। তবে আমরা চাচ্ছি এটা রপ্তানি হোক। তাই কম মূল্যে হলেও এগুলো রপ্তানি করছি। পুরো ৩০০ কেজি আমই আমার এখান থেকে যাচ্ছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে দুই লাখ ৫৮ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় দেড় হাজার কোটি টাকার। এবার শুরুতেই বিদেশে আম রপ্তানি হচ্ছে। শুরুতেই গুটি জাতের আম বাঘা থেকে ইতালিতে যাবে। আম পাড়ার প্রথম দিনেই এসব আম যাবে।

তিনি বলেন, আমগুলো দেশি গুটি জাতের চোষা আম। এগুলো রপ্তানির জন্য বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু। আশা করছি, আগামীতে আরও রপ্তানি করতে পারবো।

সাখাওয়াত হোসেন/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()