সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’

ঈদুল আজহায় রাজধানীবাসীর পশু কেনাকাটা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় প্রিয় পশু নিয়ে আসেন খামারিরা। তাদের পশু কিনেই কোরবানি সম্পন্ন করেন ঢাকাবাসী। প্রতি বছর কোরবানির ঈদ কেন্দ্র করে পশুর হাটগুলোতে উৎসবের আবহ বিরাজ করে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে হাটে পশু দেখতে এবং কিনতে যান। এসব হাট থেকে প

লাইভস্টক

ঈদুল আজহায় রাজধানীবাসীর পশু কেনাকাটা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় প্রিয় পশু নিয়ে আসেন খামারিরা। তাদের পশু কিনেই কোরবানি সম্পন্ন করেন ঢাকাবাসী। প্রতি বছর কোরবানির ঈদ কেন্দ্র করে পশুর হাটগুলোতে উৎসবের আবহ বিরাজ করে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে হাটে পশু দেখতে এবং কিনতে যান। এসব হাট থেকে প্রচুর রাজস্ব পায় ডিএনসিসি ও ডিএসসিসি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এবছর ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৪টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরই মধ্যে পৃথক ১২টি স্থানে পশুর হাটের ইজারায় দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে আরও ১২টি অস্থায়ী হাট ইজারায় দরপত্র ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে। ঈদের দিনসহ মোট পাঁচদিন হাট বসবে রাজধানীতে।

এদিকে সীমানা জটিলতা ও আবাসিক এলাকার পরিবেশ এবং জনদুর্ভোগ আশঙ্কায় আফতাবনগরে হাট বসবে কি না, তা নিয়ে হিসাব কষছে ডিএসসিসি। কারণ, গত বছর স্থানীয়দের বাধা ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা কার্যক্রম স্থগিত করা হয়।

গত ৯ এপ্রিল ১২টি হাটের নাম উল্লেখ করে দরপত্র আহ্বান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হাটগুলো হলো- খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা (সরকারি মূল্য এক কোটি ৫১ লাখ টাকা), মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ণ হাউজিংয়ের খালি জায়গা (এক কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৮৫৮ টাকা), মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা (৩০ লাখ টাকা), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯০০ টাকা), মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা (১৪ লাখ টাকা), ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়ার ইকরা মাদরাসার পাশের খালি জায়গা (১৩ লাখ ৫০ হাজার টাকা)।

আরও পড়ুনঈদের সময় কোন দেশে কত পশু কোরবানি হয়?পাবনায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগআফতাবনগরে পশুর হাট বসানো যাবে না

মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৯৬ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা), উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা (আট কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা), ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন উত্তরা রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা (৮৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা), ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বাজার সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকার খালি জায়গা (১৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা), খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা (৯৩ লাখ ২২ হাজার ৩৩৪ টাকা) ও ভাটারা সুতিতোলা খাল সংলগ্ন খালি জায়গা (তিন কোটি ১২ লাখ ৭৬ হাজার ৬৬৭ টাকা)।

১২টি স্থানে পশুর হাটের ইজারায় দরপত্র আহ্বান করেছে ডিএনসিসি/ফাইল ছবি

ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ওই ১২টি হাটের ইজারায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দরপত্র কিনতে হবে। ডিএনসিসির নগর ভবনসহ সব আঞ্চলিক অফিস, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে দরপত্র বিক্রি করা হবে। সিটি করপোরেশন নির্ধারিত টাকা নির্দিষ্ট ব্যাংকে জমা দিয়ে যে কেউ তা কিনতে পারবেন। আগামী ২৬ এপ্রিল প্রথম পর্যায়ে শিডিউল বিক্রির শেষ দিন। ২৭ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে তা ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনসহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। ওইদিনই দুপুর আড়াইটায় নগর ভবনে দরদাতা বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র বক্স খোলা হবে।

দরপত্র বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ১২টি হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যে বেশি দর দেবে, তাকে হাটের ইজারা দেওয়া হবে। তখন তাদের কাছ থেকে ইজারামূল্যের শতকরা ১০ শতাংশ পরিচ্ছন্ন ফিও রাখা হবে। এই টাকা ব্যাংক চালানের মাধ্যমে করপোরেশনের হিসাব নম্বরে জমা দিতে হবে।

ডিএনসিসির ওই দরপত্রে স্বাক্ষর করেন সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। দরপত্রের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটি বা অনিবার্য কারণে নির্ধারিত দিনে দরপত্র গ্রহণ ও খেলা সম্ভব না হলে পরবর্তী কর্মদিবসে ও একই সময়ে দরপত্র গ্রহণ এবং খোলা হবে। হাটের ভেতর ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা রাখতে হবে। সিটি করপোরেশনের ময়লার গাড়ি তা অপসারণ করবে। ঈদের পরদিন দুপুর ১২টা থেকে হাটের বাঁশের খুঁটি অপসারণসহ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করবে করপোরেশন।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহায় রাজধানীবাসীর কোরবানির পশুর চাহিদা মেটাতে ১২ স্থানে অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চলতি সপ্তাহের মধ্যেই এসব হাট ইজারায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করা হবে। পরে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। কার্যাদেশপ্রাপ্তরা ঈদুল আজহার দিনসহ মোট পাঁচদিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য হাট বসাতে পারবেন।

আরও পড়ুনবনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসবে না: হাইকোর্টঢাকায় এক আঁটি ঘাসের দাম ৫০ টাকা'উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়'

ডিএসসিসির খসড়া তালিকায় যেসব স্থানে হাটের পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গা, দনিয়া কলেজের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদরাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা, ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা।

ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হবে/ফাইল ছবি

মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশের খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গায় ও কামরাঙ্গীরচর বেরিবাঁধ। তবে এ তালিকা রোববার (১২ এপ্রিল) পর্যন্ত চূড়ান্ত নয়। এর মধ্যে সংযোজন-বিয়োজন হতে পারে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জাগো নিউজকে বলেন, দু-তিনদিনের মধ্যেই দক্ষিণ সিটির অস্থায়ী পশুর হাটের ইজারা দরপত্র আহ্বান করা হবে। জনগণের চাহিদার ওপর ভিত্তি করে যত বেশি হাট দেওয়া যায়, তা দেবো। তবে ঠিক কটি হাটের নাম চূড়ান্ত হয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()