সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

রাজধানীর পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখায় রাত ৮টা পর্যন্ত লেনদেন

রাজধানীর কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে টানা তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। কোরবানির হাটের ক্রেতা-বিক্রেতাদের অর্থ লেনদেনের সুবিধার্থে এ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

লাইভস্টক

রাজধানীর কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে টানা তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। কোরবানির হাটের ক্রেতা-বিক্রেতাদের অর্থ লেনদেনের সুবিধার্থে এ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটবে। এতে পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হবে। পশুর হাটগুলোর কাছাকাছি স্থানে বিভিন্ন ব্যাংকের শাখা-উপশাখাগুলোতে পশু ব্যবসায়ীদের অর্থ লেনদেনে সহায়তার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ওই নির্দেশনায় বলা হয়, এসব শাখা-উপশাখাসমূহে বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত সময়ে (বিকেল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত) ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এছাড়া ঈদের আগের দুদিন ৮ ও ৯ জুলাই (শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন) এসব শাখা/উপশাখাগুলোতে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায়।

কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে ব্যাংকগুলোকে বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া ঈদের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৮ ও ৯ জুলাই পূর্ণ দিবস খোলা থাকবে।

ইএআর/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()