সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

‘রাজবাড়ীর সিংহরাজ’র ওজন ৪০ মণ, দাম ২৫ লাখ

ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজবাড়ীর ৪০ মণের ফ্রিজিয়ান জাতের একটি কালো ষাঁড়। চার বছর বয়সী এ ষাঁড়টি লম্বায় ১০ ও উচ্চতায় প্রায় ৬ ফুট। সিংহের আকৃতির মতো সামনের অংশ চওড়া ও পেছনের অংশ একটু চাপা হওয়ায় তার মালিক ভালোবেসে নাম দিয়েছেন 'রাজবাড়ীর সিংহরাজ'।

লাইভস্টক

ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজবাড়ীর ৪০ মণের ফ্রিজিয়ান জাতের একটি কালো ষাঁড়। চার বছর বয়সী এ ষাঁড়টি লম্বায় ১০ ও উচ্চতায় প্রায় ৬ ফুট। সিংহের আকৃতির মতো সামনের অংশ চওড়া ও পেছনের অংশ একটু চাপা হওয়ায় তার মালিক ভালোবেসে নাম দিয়েছেন 'রাজবাড়ীর সিংহরাজ'।

বিশাল আকৃতির এ ষাঁড়টির মালিক সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংঙা গ্রামের সুচিন্ত কুমার সেন। সিংহরাজের দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা।

আরও পড়ুন: হাট কাঁপাতে প্রস্তুত ১৮ মণের 'লাল বাদশা'

সিংহরাজের মালিক সুচিন্তের মা ভগিরথী সেন বলেন, ৪ বছর আগে কুষ্টিয়া থেকে ৭৫ হাজার টাকা দিয়ে এ ষাঁড়টি এনে লালন-পালন শুরু করেন। এটি এখন অনেক বড় হয়েছে। দেখতে একবারে সিংহের মতন। তাই তার ছেলে সুচিন্ত এর নাম দিয়েছে সিংহরাজ। গরুটির গোসল, খাওয়ানোসহ সব কিছু তার ছেলে করে। দিনে দুই থেকে তিন বার গোসল করাতে হয়। আর এখন দিনে প্রায় ৬ থেকে ৮০০ টাকার খাবার খায়। কোন ধরনের ওষুধ ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে তারা গরুটি এত বড় করেছেন। বর্তমানে গরুটি ওজন প্রায় ৩৫-৪০ মণ হবে।

তিনি আরও বলেন, গরুটির পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। ২৫ লাখ টাকা দিলে গরুটি বিক্রি করবেন। তবে কেউ যদি দাম নিয়ে কথা বলতে চায়, তাহলে বলতে পারবে। দাম একটু কম হলেও বাড়ীর ওপর থেকে বিক্রি করতে পারলে তাদের জন্য ভাল হয়। কারণ এত বড় গরু হাটে আনা-নেওয়া খুব কষ্টকর।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের 'বিগবস' কিনলেই ফ্রি মোটরসাইকেল

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, এবার চাহিদা বিবেচনায় খামারিদের বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরু তৈরিতে উৎসাহিত করা হয়েছে। তবে জেলায় বেশ কয়েকজন বড় গরু তৈরি করেছেন। এরমধ্যে সদর উপজেলার সিংগার গ্রামের সুচিন্ত কুমার সেনের গরুটি দেখতে চমৎকার। কোরবানির পশু বাজারজাতকরণসহ সার্বিক বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ কাজ করছে।

রুবেলুর রহমান/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()