সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

রাগে পৌর অফিসে সাপ ছেড়ে দিলেন যুবক!

ঘরে সাপ ঢুকেছিল। তাতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পৌরসভা অফিসে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সাপ উদ্ধারে আসেনি কেউ। তাতে রেগে গিয়ে নিজেই সাপ ধরে পৌরসভার অফিসের ভেতর ছেড়ে দিয়ে আসেন পরিবারের এক সদস্য।

পরিবেশ

ঘরে সাপ ঢুকেছিল। তাতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পৌরসভা অফিসে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সাপ উদ্ধারে আসেনি কেউ। তাতে রেগে গিয়ে নিজেই সাপ ধরে পৌরসভার অফিসের ভেতর ছেড়ে দিয়ে আসেন পরিবারের এক সদস্য।

সম্প্রতি ভারতের তেলঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ঘটেছে এই ঘটনা। পৌর অফিসের মধ্যে সাপ ঘুরে বেড়ানোর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নাগরিকরা বিভিন্ন সমস্যায় পড়লে খবর যায় পৌরসভার অফিসে। কিন্তু অনেক সময়ই সরকারি কর্মীরা ঘটনাস্থলে যান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে জনতার ক্ষোভ থাকলেও রাগের বশে সরকারি অফিসে সাপ ছেড়ে দেওয়ার ঘটনা বিরলই বটে।

জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে তেলঙ্গানার বিভিন্ন এলাকায়। উপদ্রব বেড়েছে পোকামাকড় ও সাপের। তেমনই জলমগ্ন একটি ওয়ার্ডে এক যুবকের বাড়িতে সাপ ঢুকে পড়েছিল। সেই সাপ উদ্ধারের জন্য সরকারি দপ্তরে ফোন করেন তিনি।

A resident released a snake in the GHMC ward office at Alwal, Hyderabad after officials failed to respond to his complaint. The snake had entered his home during the rain. Imagine how compelled he must have been that he had to take this step.#TwitterTillu constantly extols… pic.twitter.com/lXgcpA3kir

অভিযোগ, দীর্ঘ ছয় ঘণ্টা অপেক্ষা করলেও পৌরসভা অফিস থেকে কেউ আসেনি। তাই রাগের বশে ওই যুবক নিজেই সাপটি ধরেন এবং তা নিয়ে সোজা হাজির হন পৌর অফিসে। এ দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ সরকারি কর্মীদের।

ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, পৌরসভার এক কর্মকর্তার টেবিলের ওপর সাপটি ঘোরাফেরা করছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। যুবকের সাহস দেখে হতবাক হয়েছেন বেশিরভাগ মানুষ। এমন বিপজ্জনক কাজের জন্য অনেকে সমালোচনা করলেও কেউ কেউ তার কাজকে সমর্থনও করেছেন। তাদের মতে, সরকারি কর্মীদের দায়িত্বে অবহেলার উচিত শিক্ষা দিয়েছেন তিনি।

সূত্র: সংবাদ প্রতিদিনকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()