সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

প্রতিবন্ধী রানার লেবুচাষে বাজিমাত, রমজানে ৪ লাখ টাকা বিক্রির আশা

টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী কৃষক রানা হামিদের বাগানে লেবুর বাম্পার ফলন হয়েছে। রমজান মাসে তিনি প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন। তার লেবুর বাগান দেখতে প্রতিদিন অনেকেই ছুটে আসছেন। রানা হামিদের সফলতা দেখে এলাকার বেকার তরুণরাও লেবু চাষ করছেন। রানা উপজেলার প্রতিমা বঙ্কি পূর্ব পাড়া গ্রামে

ফসল

টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী কৃষক রানা হামিদের বাগানে লেবুর বাম্পার ফলন হয়েছে। রমজান মাসে তিনি প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন। তার লেবুর বাগান দেখতে প্রতিদিন অনেকেই ছুটে আসছেন। রানা হামিদের সফলতা দেখে এলাকার বেকার তরুণরাও লেবু চাষ করছেন। রানা উপজেলার প্রতিমা বঙ্কি পূর্ব পাড়া গ্রামের ৫ একর জমিতে লেবুর বাগান করেছেন।

প্রতিবন্ধী রানা এক সময় পরিবারের বোঝা ছিলেন। কাজ খুঁজতে প্রতিদিন সকালে বের হতেন। ঘুরতে ঘুরতে একদিন পার্শ্ববর্তী এলাকায় মুসলিম উদ্দিনের লেবুর বাগান দেখে তার স্বপ্ন জাগে লেবু বাগান করার। পরে তিনি তার গ্রামে প্রথম পর্যায়ে ২ একর জায়গা জুড়ে লেবুর চাষ করেন। প্রথম পর্যায়ে তিনি বেশ ভালো ফলন পান। এরপর থেকে প্রতি বছর তিনি লেবুর আবাদ বাড়াচ্ছেন। রানার বাগানের লেবু সুস্বাদু ও প্রচুর রসযুক্ত হওয়ায় কদরও বেশি।

স্থানীয়রা জানান, সখীপুর উপজেলা পাহাড়ি এলাকা হওয়ায় এ অঞ্চলের লালমাটি ও আবহাওয়া লেবু আবাদের জন্য উপযোগী। এখানকার অনেক চাষিই লেবুচাষ করে লাভবান হচ্ছেন। এরমধ্যে রানা হামিদ বিশাল এলাকাজুড়ে লেবু চাষ করেছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের উৎপাদিত লেবু বিদেশেও রপ্তানি করা যাবে।

কৃষক বেল্লাল বলেন, রানা হামিদের দেখাদেখি অনেকেই লেবুর চাষ করেছেন। আমি লেবু চাষ করে লাভবান হয়েছি।

লেবুর বাগান দেখতে আসা ইঞ্জিনিয়ার সুজায়েত হোসেন ও আবুল কালাম বলেন, নাম শুনে আমরা রানার বাগানে লেবু দেখতে এসেছি। এই বাগানের মালিক কম দামে লেবু বিক্রি করছেন। তার বাগানের লেবুগুলো অনেক বড়, সুস্বাদু ও রসালো।

কৃষক রানা হামিদ জাগো নিউজকে বলেন, প্রায় ১০ বছর আগে লেবুর চাষ শুরু করি। বর্তমানে প্রতি বছর ৮ থেকে ১০ লাখ টাকার লেবু বিক্রি করছি। এবার রমজানে লেবুর ভালো দাম পাওয়া যাচ্ছে। আশা করছি এবার রমজান মাসে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রি হবে।

তিনি আরও বলেন, সংসারের যাবতীয় খরচ এর ওপর নির্ভর করে। আমি সিডলেস জাতের লেবুর চাষ করেছি। লেবুর বাগানে নিয়মিত দু'জন কর্মচারী কাজ করছেন। লেবু চাষে খুব একটা পরিচর্যা প্রয়োজন হয় না। লেবু বাগানে খুব একটা রোগ বালাইয়ের ঝামেলা নেই। এছাড়া লেবুর গাছ দীর্ঘদিন ধরে ফলন দেয়।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শোয়েব মাহমুদ জাগো নিউজকে বলেন, জেলায় এবার ২ হাজার ৩৫ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। এবার সবচেয়ে বেশি লেবু চাষ হয়েছে দেলদুয়ার, মির্জাপুর, মধুপুর এবং ঘাটাইল উপজেলায়। এ বছর লেবু চাষিরা ভালো দাম পাচ্ছেন। রমজানে লেবুর চাহিদা বেশি থাকায় বাজারে দামও বেশি।

তিনি আরও বলেন, সখীপুর উপজেলার রানা হামিদ নামের এক কৃষক ৫ একর জমিতে লেবু চাষ করে লাভবান হয়েছেন। কৃষি বিভাগ থেকে তাকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()