সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

প্রস্তুত সাভারের চামড়া শিল্পনগরী

কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্পনগরী। এরইমধ্যে কারখানা কর্তৃপক্ষ ও বিসিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণসহ নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রস্তুত রয়েছেন অতিরিক্ত কর্মী। শুধু তাই নয়, পুরো বিসিক এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্ত

লাইভস্টক

কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্পনগরী। এরইমধ্যে কারখানা কর্তৃপক্ষ ও বিসিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণসহ নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রস্তুত রয়েছেন অতিরিক্ত কর্মী। শুধু তাই নয়, পুরো বিসিক এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৯ জুন) সাভারে চামড়া শিল্পনগরীতে গিয়ে দেখা যায়, বিসিক এলাকার জমে থাকা বিভিন্ন আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে পানি নিষ্কাশনের ড্রেন। এছাড়াও অতিরিক্ত বর্জ্য ধারণের জন্য রাখা হয়েছে নির্দিষ্ট স্থান। বৈদ্যুতিক ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়া ঈদে বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)।

সামসুল আলম, ইব্রাহিমসহ একাধিক কারখানার কর্মকর্তা জানান, কোরবানির ঈদ এলেই কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। ঈদের দিন পূর্ণ যৌবন ফিরে পায় কারখানাগুলো। কাঁচা চামড়া সংগ্রহের পর তা সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। এজন্য বাড়তি লবণ ও নানা রাসায়নিক দ্রব্য মজুত রাখতে হয়। পাশাপাশি এবার অতিরিক্ত শ্রমিকও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: সাভারে ট্যানারি নিয়ে নাখোশ স্থানীয়রা, দূষণে অতিষ্ঠ জনজীবন

তবে তারা বলেন, এবার লবণ ও রাসায়নিক দ্রব্যের দাম বেশি হওয়ায় অস্বস্তিতে পড়েছেন কারখানার মালিকরা। গতবারের চেয়ে এবার শ্রমিকদের মজুরিও বেশি গুণতে হচ্ছে।

প্রগতি ট্যানারির মালিক শামসুল আলম জানান, বাজারের চাহিদা অনুযায়ীই ট্যানারি মালিকরা চামড়া ক্রয় করবেন। তবে লবণ আর বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। এবার অত্যধিক গরম হলে চামড়া সংরক্ষণেও নিতে হবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ। তাই পশু কোরবানির পরপরই চামড়ায় নিজ উদ্যোগে লবণ ছিটাতে সকলকে অনুরোধ করেন তিনি। তা না হলে চামড়ার গুণগত মান ঠিক থাকা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকবে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্ল্যাহ বলেন, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি পিছ। বারবার সবাইকে অনুরোধ করা হচ্ছে, দেশের সম্পদ বিবেচনা করে চামড়া কেনার পরপরই যেন লবণ দিয়ে সংরক্ষণ করা হয় এবং যত দ্রুত সম্ভব সব প্রক্রিয়া সম্পন্ন করে চামড়াগুলো ট্যানারিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: আড়তদার ও ট্যানারি মালিকদের ঠেলাঠেলিতে সর্বস্বান্ত ব্যবসায়ীরা

তিনি আরও বলেন, বিদ্যুৎ নিয়েও চিন্তায় রয়েছেন কারখানার মালিকরা। চামড়া সংরক্ষণের জন্য প্রাথমিক ধাপে বিদ্যুৎ না থাকলে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই চাহিদা ও গুরুত্ব বিবেচনায় বিসিক এলাকায় বিদ্যুৎ বণ্টন করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: কাঁচা চামড়ার আড়ত গড়ে উঠেছে হেমায়েতপুরে

চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ান বলেন, ১৬২টি ট্যানারির মধ্যে ১৪২টি প্রস্তুতি রয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহসহ সব সুবিধা দিতে এরইমধ্যে কাজ শেষ করা হয়েছে। ড্রেন সংস্কার আর ট্রাকের বিশৃঙ্খলা এড়াতে এবার নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা জাগো নিউজকে বলেন, পুরো বিসিক এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কর্মী ও কারখানার নিরাপত্তা দেওয়া ছাড়াও চামড়া বহনকারী পরিবহনের যেন জটলা না বাঁধে সেদিকেও নজর রাখা হবে।

এফএ/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
প্রস্তুত সাভারের চামড়া শিল্পনগরী | দা এগ্রো নিউজ