সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

প্রদর্শনী প্লটের বরাদ্দ যাচ্ছে কৃষি কর্মকর্তার পকেটে

মেহেরপুর সদরে কৃষকদের কৃষি প্রদর্শনী প্লটের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। কৃষকদের প্রকৃত বরাদ্দের পরিমাণ না জানিয়ে নামমাত্র সহযোগিতায় দেখানো হয়েছে প্রকল্প বাস্তবায়ন। প্রদর্শনী প্লটে কৃষি অফিস থেকে পাওয়া সার-বিষ ও অর্থ দিয়ে খরচের সামান্য অংশ পূরণ করা হয়েছে ব

ফসল

মেহেরপুর সদরে কৃষকদের কৃষি প্রদর্শনী প্লটের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। কৃষকদের প্রকৃত বরাদ্দের পরিমাণ না জানিয়ে নামমাত্র সহযোগিতায় দেখানো হয়েছে প্রকল্প বাস্তবায়ন। প্রদর্শনী প্লটে কৃষি অফিস থেকে পাওয়া সার-বিষ ও অর্থ দিয়ে খরচের সামান্য অংশ পূরণ করা হয়েছে বলে অভিযোগ কৃষকদের।

জানা যায়, খাদ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকারি সহায়তায় কৃষি গবেষণাগারে উচ্চ ফলনশীল জাতের খাদ্য শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব উচ্চ ফলনশীল জাত চাষাবাদে কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে। সর্বশেষ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের জন্য কৃষকদের সংশ্লিষ্ট ফসলের প্রদর্শনী খামার স্থাপনে আর্থিক সহায়তা করা হয়। ফসল ভেদে প্রদর্শনী খামার ৫০ শতক বা ৩৩ শতক বা ২.৪৭ শতক হয়ে থাকে। এসব প্রদর্শনী খামারে বীজ, বিভিন্ন প্রকার সার, পরিচর্যা, পরিবহন, বীজ সংরক্ষণসহ আনুষঙ্গিক খরচ প্রদান করা হয়। ফসল ভেদে এই খরচের হার ভিন্ন হয়ে থাকে।

কিন্তু মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান চাষিদের প্রদর্শনী স্থাপনের জন্য প্রদত্ত সরকারি অর্থ বিভিন্ন অপকৌশলে লোপাট করেছেন বলে অভিযোগ কৃষকদের।

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক নাসির হোসেন এবার ড্রাগন চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদর্শনী প্লট পেয়েছেন। সর্বসাকুল্যে যা সহযোগিতা পেয়েছেন তা মূল খরচের অতি সামান্য। এভাবে বিভিন্ন চাষে প্রদর্শনী প্লটে নামমাত্র খরচ দিয়ে কৃষকের প্রাপ্য ফাঁকি দেওয়া হচ্ছে।

অথচ গোপন সূত্রে জানা যায়, ড্রাগন চাষের জন্য কৃষকের বরাদ্দ ৩০ হাজার ৮০০ টাকা। অথচ নাসির হোসেন ড্রাগন চাষের জন্য ৫ কেজি ড্যাপ, মপ ২৫ কেজি, দস্তা ২ কেজি, জিপসাম ১৫ কেজি, বোরন ২ কেজি ও ভার্মি ১ বস্তা করে পেয়েছেন। এর বাইরে কোনো নগদ অর্থ তিনি পাননি।

একই গ্রামের আরেক কৃষক মফিজুর রহমান বলেন, তিনি দেড় বিঘা ওল চাষ করেছেন। চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদর্শনী প্লট পেয়েছেন তিনি। সর্বসাকুল্যে যা সহযোগিতা পেয়েছেন তা মূল খরচের অতি সামান্য। তিনি ওল চাষের জন্য ৪০ কেজি ড্যাপ, মপ ১০ কেজি, দস্তা ১ কেজি, জিপসাম ১০ কেজি, বোরন ২১ কেজি ও ভার্মি (জৈব সার) ১ বস্তা পেয়েছেন। অথচ তার নামে বরাদ্দ রয়েছে ৪২ হাজার টাকা। তিনিও উপকরণ ছাড়া আর কোনো টাকা পাননি।

কৃষক আসাদুল হক জানান, উপজেলা কৃষি কর্মকর্তারা নামমাত্র কিছু সহযোগিতা দিয়ে তুলে নেন প্রদর্শনী প্লটের অর্থ। তবে কখনো দেখানো হয়নি বরাদ্দের আসল পরিমাণ।

এছাড়াও কুল চাষে ২৩,০০০ টাকা, মরিচ চাষে ১০,৫০০ টাকা, শিম চাষে ৩০,৫০০ টাকা বরাদ্দ থাকলেও কৃষকদের অভিযোগ এক তৃতীয়াংশও পাননি তারা। নিজেদের বরাদ্দ না জেনেই এসব কৃষকদের ফাঁকা খাতায় সই করতে হয়।

সম্প্রতি বরাদ্দের বিষয়ে জানতে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গেলে বিপত্তি বাধে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তথ্যগুলো পরে জানাবেন বললেও আলোর মুখ দেখেনি সেসব তথ্য।

এ বিষয়ে কথা বলতে চাইলে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে। অধিকাংশ সময় নিজ কার্যালয় তালাবদ্ধ রেখে বাইরে অবস্থান করেন তিনি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, বিষয়টি সম্পর্কে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()