সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

প্রাণী কল্যাণে ডিএনসিসি ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা

পথপ্রাণী ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণী কল্যাণ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

পরিবেশ

পথপ্রাণী ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণী কল্যাণ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নগরভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডিএনসিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন তাসনিম সিনহা।

ডিএনসিসি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর প্রায় ৭০ শতাংশ মানুষ শহরে বসবাস করবে। শহর কেবল অবকাঠামো ও মানুষের সমষ্টি নয়; শহরের একটি নিজস্ব ইকোলজি রয়েছে। যেখানে কুকুর, বিড়ালসহ সকল জীবন অন্তর্ভুক্ত। মানবিক ও অন্তর্ভুক্তিমূলক নগরায়নের মাধ্যমেই একটি ন্যায্য শহর গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, গ্লোবাল নর্থের অভিজ্ঞতা দিয়ে গ্লোবাল সাউথের বাস্তবতা বিচার করা যাবে না। শহর থেকে পথপ্রাণীদের সরিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়; সহাবস্থানই (Co-existence) আমাদের লক্ষ্য। প্রাণী সুরক্ষাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, "প্রাণী সুরক্ষায় ডিএনসিসি ১০ জন ভেটেরিনারি সার্জন নিয়োগের উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পথপ্রাণী সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি।

সমঝোতা স্মারকের আওতায় সিএনভিআর (Catch-Neuter-Vaccinate-Release) কার্যক্রম বাস্তবায়ন, জলাতঙ্ক নিয়ন্ত্রণ, জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

চুক্তি অনুযায়ী, ডিএনসিসি ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন যৌথভাবে পথপ্রাণীদের টিকাদান কর্মসূচি পরিচালনা করবে এবং মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সিএনভিআর কার্যক্রম বাস্তবায়ন করবে। পাশাপাশি নগরবাসীর মধ্যে প্রাণী কল্যাণ ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হবে।

এই যৌথ উদ্যোগের একটি উল্লেখযোগ্য দিক হলো বর্জ্যকে পথপ্রাণীদের খাদ্যে রূপান্তরের ব্যবস্থা করা। এর ফলে একদিকে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে, অন্যদিকে পথপ্রাণীদের খাদ্য চাহিদা পূরণে একটি টেকসই সমাধান নিশ্চিত করা যাবে।

এমএমএ/এমএমকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()