সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

পশুপাখি কি ভূমিকম্প আগাম টের পায়?

পশুপাখি কি ভূমিকম্প আগাম টের পায়? ভূমিকম্প হওয়ার আগে তারা অস্বাভাবিক আচরণ করে- এমন ধারণা নতুন নয়। সেই রোমান যুগ থেকেই মানুষ বিশ্বাস করে আসছে, ভূমিকম্পের আগে কিছু প্রাণী অদ্ভুতভাবে আচরণ করে। বছরের পর বছর ধরে বহুবার এমন ঘটনার উল্লেখ পাওয়া গেছে যেখানে ভূমিকম্পের কয়েক মিনিট বা ঘণ্টা আগে পাখি, বাদুড়, ময়ূ

পরিবেশ

পশুপাখি কি ভূমিকম্প আগাম টের পায়? ভূমিকম্প হওয়ার আগে তারা অস্বাভাবিক আচরণ করে- এমন ধারণা নতুন নয়। সেই রোমান যুগ থেকেই মানুষ বিশ্বাস করে আসছে, ভূমিকম্পের আগে কিছু প্রাণী অদ্ভুতভাবে আচরণ করে। বছরের পর বছর ধরে বহুবার এমন ঘটনার উল্লেখ পাওয়া গেছে যেখানে ভূমিকম্পের কয়েক মিনিট বা ঘণ্টা আগে পাখি, বাদুড়, ময়ূর বা অন্যান্য প্রাণীর অস্বাভাবিক চলাচল বা আচরণ দেখা গেছে।

কিন্তু এসব দাবি কি বিজ্ঞানসম্মত? এর উত্তর খুঁজতে যাচ্ছে আধুনিক মহাকাশ প্রযুক্তি।

২০১৩ সালে জার্মান মহাকাশ গবেষণা সংস্থা ঘোষণা দেয়, তারা প্রায় ১৯ মিলিয়ন ইউরো (২৬ মিলিয়ন ডলার) ব্যয়ে একটি আন্তর্জাতিক প্রকল্প শুরু করছে—আইকারাস, যার পূর্ণরূপ 'ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর অ্যানিমাল রিসার্চ ইউজিং স্পেস'। রুশ মহাকাশ সংস্থার সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য উড়ন্ত প্রাণীর অভিবাসন পথ শনাক্ত করা।

আরও পড়ুন>>সকালে নরসিংদী, সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়ভূমিকম্পের পর 'আফটারশক' কেন হয়, কতবার হতে পারে?ফ্যাক্ট চেক/ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি সত্যিই সম্ভব?

পরিকল্পনা অনুযায়ী, প্রায় এক হাজার পাখি ও বাদুড়ের শরীরে বসানো হবে অত্যন্ত হালকা ট্র্যাকিং ট্যাগ। এই ট্যাগ রেডিও সিগন্যালের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা যন্ত্রপাতির সঙ্গে সংযোগ রাখবে এবং প্রাণীদের অবস্থান জানাবে।

তবে শুধু অভিবাসনের পথ নয়, আইকারাস প্রকল্প ব্যবহার করা হবে প্রাণীদের অস্বাভাবিক আচরণ শনাক্ত করার কাজেও। প্রকল্পের সঙ্গে যুক্ত জার্মান অর্নিথোলজিস্ট প্রফেসর মার্টিন উইকেলস্কি জানান, প্রথমবারের মতো প্রাণীদের 'ইন্টেলিজেন্ট সেন্সর' হিসেবে ব্যবহার করে ভূমিকম্প আগাম শনাক্ত করার সম্ভাবনা যাচাই করা হবে।

বিজ্ঞানীদের ধারণা, পাখি ও বাদুড় অনেক সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বুঝতে পারে। এই ক্ষমতা তাদের নেভিগেশনে সাহায্য করে। কিন্তু একই সঙ্গে ভূমিকম্পের আগে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনও তারা বুঝতে পারে কি না—সেটিই এখন গবেষণার বিষয়।

১৯৯০-এর দশক থেকেই জানা যায়, কিছু ভূমিকম্পের আগে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়। কিন্তু কেন এই পরিবর্তন ঘটে, তা বোঝা যায় ২০০২ সালে।

নাসার বিজ্ঞানী ফ্রিডেমান ফ্রয়েন্ড আবিষ্কার করেন, ভূগর্ভস্থ শিলা অত্যধিক চাপের মধ্যে গেলে সেগুলো থেকে ধনাত্মক চার্জযুক্ত বৈদ্যুতিক মেঘ তৈরি হতে পারে। এই মেঘ ভূমিকম্পের ঠিক আগে পৃথিবীর পৃষ্ঠে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে—যা চোখে দেখা যায় না, কিন্তু প্রাণীরা হয়তো টের পায়। একই কারণে ভূমিকম্পের আগে কখনো কখনো আকাশে দেখা যায় রহস্যময় 'আর্থকোয়াক লাইটস'।

চীনে ও যুক্তরাষ্ট্রের কিছু চিড়িয়াখানায় দেখা গেছে, ভূমিকম্পের আগে ময়ূর ও ফ্লেমিংগো অস্বাভাবিকভাবে আচরণ করেছে। তবে এসব প্রমাণ বিচ্ছিন্ন এবং বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়নি। কিন্তু আইকারাস যখন মহাকাশ থেকে পৃথিবীজুড়ে হাজারো প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করবে, তখন হয়তো এই রহস্যের সমাধান মিলতে পারে।

বিশ্বে প্রতিবছর গড়ে ১০০টির বেশি বড় ধরনের ভূমিকম্প (মাত্রা ছয় বা তার বেশি) ঘটে। তাই যে কোনো সময় এসব ট্যাগ লাগানো প্রাণী কোনো ভূমিকম্পের কেন্দ্রের কাছ দিয়ে উড়ে যেতে পারে এবং তখন পাওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, প্রাণী দিয়ে ভূমিকম্প সম্পূর্ণ নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব না-ও হতে পারে। কিন্তু অন্তত এই গবেষণা জানাতে পারে—প্রাণীরা সত্যিই ভূমিকম্প আগাম 'অনুভব' করতে পারে কি না?

সুতরাং এক কথায় বলা যায়, পশুপাখি ভূমিকম্প আগাম টের পায়, এই ধারণা এখনো প্রমাণিত নয়।

সূত্র: দ্য ইকোনমিস্টকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()