সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

পরিযায়ী পাখিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা লেকসিটি

শীতের আমেজে নরসুন্দা নদীর বুকে ভিড় জমিয়েছে দূরদেশ থেকে আসা পরিযায়ী পাখিরা। কিন্তু তাদের জন্য নেই উষ্ণ অভ্যর্থনা কিংবা যত্ন-আতিথ্যের আয়োজন। উল্টো দখল ও দূষণের কবলে পড়া এ অভয়ারণ্য এখন হুমকির মুখে। এরপরও অন্য বছরের তুলনায় নরসুন্দার মুক্তমঞ্চে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা।

পরিবেশ

শীতের আমেজে নরসুন্দা নদীর বুকে ভিড় জমিয়েছে দূরদেশ থেকে আসা পরিযায়ী পাখিরা। কিন্তু তাদের জন্য নেই উষ্ণ অভ্যর্থনা কিংবা যত্ন-আতিথ্যের আয়োজন। উল্টো দখল ও দূষণের কবলে পড়া এ অভয়ারণ্য এখন হুমকির মুখে। এরপরও অন্য বছরের তুলনায় নরসুন্দার মুক্তমঞ্চে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা।

জানা যায়, ডিসেম্বরের শেষ দিকে ও জানুয়ারির শুরুতে নরসুন্দার বুকে ভিড় জমাতে শুরু করে হাজার হাজার বালি হাঁসসহ নানা প্রজাতির পরিযায়ী পাখি। পাখির কলতানে ভরে উঠে আশপাশের এলাকা। ব্রহ্মপুত্রের শাখা এ নদীটিকে দৃষ্টিনন্দন লেকসিটি হিসেবে গড়ে তোলার পর থেকে শীতকালে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল এখানে। লেকসিটির একটি অংশ গুরুদয়াল সরকারি কলেজের সামনের মুক্তমঞ্চ। এখানেই বেশি ভিড় করে পরিযায়ী পাখি। পাখিদের দেখতে সকাল-বিকেল মানুষের ভিড় জমে নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চে।

তবে দখল ও দূষণে নরসুন্দার অভয়ারণ্য হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে পরিযায়ী পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেন কঠিন হয়ে উঠেছে। হতাশা বাড়ছে প্রকৃতিপ্রেমীদের মাঝেও। তবে আশার কথা শোনালেন গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন। তার মতে, অন্য বছরের তুলনায় নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চের বেড়েছে পরিযায়ী পাখি। কচুরিপানায় খাবার সংগ্রহ সহজ হওয়ায় পাখি বেড়েছ। ডিম দিতেও এ কচুরিপানাকে বেছে নিচ্ছে পাখিরা।

বান্ধবীদের সঙ্গে ঘুরতে আসা তাসনিয়া তারান্নুম অর্জিতা বলেন, প্রতিবছর শীতে পরিযায়ী পাখি আসে। পাখিরা মুক্তমঞ্চের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। তবে নদী দখল ও দূষণের কারণে আমরা অতীতের মতো পাখিদের সৌন্দর্য উপভোগ করতে পারি না। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রুতই নদীকে দখল ও দূষণমুক্ত করা হোক।

বন্ধুদের নিয়ে মুক্তমঞ্চে ঘুরতে আসা রূপা জাহাঙ্গীর আলম জানান, শীতের সময় এ মুক্তমঞ্চে অনেক পরিযায়ী পাখি আসে। পাখি দেখতে এসেছি। তবে কচুরিপানার জন্য পাখি ভালোভাবে দেখতে পারছি না। অনেক পাখি বসে রয়েছে। উড়ার সময় পাখিগুলো দেখা যায়। আমাদের দাবি থাকবে এ মুক্তমঞ্চের কিছু অংশ পরিষ্কার করে পাখিদের ডুব-সাঁতার ও জলকেলি দেখার সুযোগ করে দেওয়া হোক।

পরিবেশবিদ ও অধ্যাপক মো. রেহাস উদ্দিন বলেন, পরিযায়ী পাখিদের এ অভয়ারণ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। গত বছর আমি নিজ উদ্যোগে মুক্তমঞ্চের উত্তর পাশের কিছু অংশ পরিষ্কার করেছিলাম। সেখানে পাখিরা ডুব-সাঁতার ও জলকেলি করতে পারতো। এবার সে ব্যবস্থা নেই। দখল ও দূষণমুক্ত করে পাখিদের জন্য নরসুন্দাকে নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তুলতে প্রশাসনে কাছে দাবি জানাই।

গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন বলেন, আমি বেশ কয়েক বছর ধরে পরিযায়ী পাখি লক্ষ্য করছি। অন্য বছরের তুলনায় পাখির সংখ্যা এ বছরে বেড়েছে। কারণ কচুরিপানার কারণে অনেকেই বড়শি ও জাল দিয়ে মাছ ধরতে পারছে না। তাই পাখিরাও এ সমস্যা থেকে মুক্ত হয়ে কচুরিপানার থেকে খাবার গ্রহণ ও এখানেই ডিম দিতে পারছে।

তিনি আরও বলেন, মুক্তমঞ্চের কিছু অংশ পরিষ্কার করলে পাখিদের ডুবসাঁতার ও জলকেলি করতে সুবিধা হবে। প্রকৃতিপ্রেমীরাও তা উপভোগ করতে পারবেন। পাখিরা শুধু নরসুন্দার মুক্তমঞ্চের সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, নরসুন্দা নিয়ে পরিকল্পনা ও সমীক্ষার কাজ চলমান রয়েছে। এ সমীক্ষার ভিত্তিতে খুব শিগগিরই প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নরসুন্দা নদীতে পানির প্রবাহ ফিরে আসবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()