সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

পহেলা বৈশাখে জম্পেশ খানাদানা, পাতে রাখুন আমের ৩ রকম ডেজার্ট

পহেলা বৈশাখ মানেই ঘুরাঘুরি, নানান রকম খাওয়া-দাওয়া, আড্ডা-গল্প। আত্মীয় কিংবা বন্ধুরা বাড়িতে আসছেন। আপ্যায়ন করছেন আজকের স্পেশাল পান্তা-ইলিশ ভাজা, নানান রকম ভর্তা, সঙ্গে গরুর মাংস। অনেকে বাড়তি পোলাও-রোস্টও রান্না করেন।

মৎস্য

পহেলা বৈশাখ মানেই ঘুরাঘুরি, নানান রকম খাওয়া-দাওয়া, আড্ডা-গল্প। আত্মীয় কিংবা বন্ধুরা বাড়িতে আসছেন। আপ্যায়ন করছেন আজকের স্পেশাল পান্তা-ইলিশ ভাজা, নানান রকম ভর্তা, সঙ্গে গরুর মাংস। অনেকে বাড়তি পোলাও-রোস্টও রান্না করেন।

তবে খাওয়া অস্পূর্ণ থেকে যাবে ডেজার্ট ছাড়া। চটজলদি কয়েকটি ডেজার্ট তৈরি করতে পারেন। যেমন কাঁচা আমের পুডিং,পাকা আমের সন্দেশ কিংবা আম দই। খুবই সহজ রেসিপি এবং খুব অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবেন রেসিপিগুলো। আসুন দেখে নেই উপকরণ এবং প্রস্তুত প্রণালি-

বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আমের শরবত, আচার তো অনেক বানিয়েছেন। পুডিং কখনো খেয়েছেন কি? খুব সহজে এবং আধ ঘণ্টা হাতে সময় থাকলে বানিয়ে নিতে পারবেন এই ইউনিক রেসিপিটি। চলুন জেনে নেওয়া যাক কি কি লাগছে এজন্য-

১. কাঁচা আম ১ কাপ২. জ্বাল করা দুধ ২ কাপ ৩. স্বাদমতো চিনি৪. আগার আগার বা জেলাটিন ১.৫ চা চামচ৫. ম্যাংগো এসেন্স সামান্য

প্রথমে ১/২ কাপ পানিতে ১.৫ চা চামচ আগার আগার পাউডার বা জেলাটিন ১০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি বাটিতে জ্বাল করা দুধের সঙ্গে চিনি এবং আমের পিউরি ভালোভাবে মিশিয়ে নিন। এবার চুলায় কিছুক্ষণ জ্বাল করুন ফুটে উঠলে আগার আগার পাউডার বা জেলাটিন দিয়ে কিছুক্ষণ জ্বাল করুন। নামিয়ে পুডিং মোল্ডে ঢেলে ঠান্ডা হতে দিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের পুডিং।

পাকা বা কাঁচা যে কোনো আম দিয়েই সন্দেশ বানাতে পারবেন। হাতের কাছে যেটি পান তা দিয়েই বিশেষ দিনটিতে প্রিয়জনের জন্য বানিয়ে নিন আম সন্দেশ।

১. আমের ক্বাথ ১ কাপ২. চিনি ১/৪ কাপ ৩. গুঁড়া দুধ ২ টেবিল চামচ৪. কাজু বাদাম ১ কাপ৫. ঘি ১ টেবিল চামচ৬. এলাচগুঁড়া সামান্য

প্রথমে আমের ক্বাথ ও কাজু বাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার কড়াইতে ঘি গরম করুন। আম-কাজুর পেস্ট দিয়ে ক্রমাগত নাড়ুন। মিশ্রণে ধীরে ধীরে গুঁড়া দুধ ও চিনি মেশান। এলাচগুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি কড়াই ছেড়ে এলে নামিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে পছন্দমতো আকার দিন। ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন।

আম দই খুবই মজার একটি ডেজার্ট। যা অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণে বানাতে পারবেন। আসুন জেনে নেই কীভাবে বানাবেন-

১. আমের ক্বাথ ১ কাপ২. মিষ্টি দই ১ কাপ ৩. চিনি (যদি প্রয়োজন হয়)৪. তরল দুধ দেড় লিটার ৫. গুঁড়া দুধ ১/৪ কাপ৬. ক্যারামেলের জন্য ২ চামচ চিনি

দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। এতে গুঁড়া দুধ ও চিনি মেশান। আলাদা পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করুন। দুধের সঙ্গে মিশিয়ে দিন। দুধ উষ্ণ গরম অবস্থায় আমের ক্বাথ ও দই মেশান। মাটির বা সিরামিকের পাত্রে মিশ্রণটি ঢালুন। ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিন। ওভেন বন্ধ করে দইয়ের পাত্রটি ঢেকে ভেতরে রাখুন। সাত-আট ঘণ্টা পর বের করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()