সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

পদ্মা সেতু দিয়ে রাজধানীতে পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন

লোকসান মাথায় নিয়ে এবারও কম খরচে রাজধানীতে আম পরিবহনের জন্য চালু হয়েছে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন। সোমবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

ফল

লোকসান মাথায় নিয়ে এবারও কম খরচে রাজধানীতে আম পরিবহনের জন্য চালু হয়েছে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন। সোমবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী মো. আসাদুল হক, রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে রাজধানীতে পৌঁছবে ট্রেনটি। এনিয়ে আম পরিবহনের জন্য পঞ্চমবারের মতো ট্রেনটি চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রথমদিনে এক হাজার ৮৪৫ আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়েছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার তিনটি রেলওয়ে স্টেশনে আমগুলো রাজধানীতে পাঠানোর জন্য বুকিং করেন চাষি ও ব্যবসায়ীরা। এদিন ম্যাংগো ট্রেন থেকে রাজস্ব আয় হয় দুই হাজার ৭৫৬ টাকা।

রেলওয়ে সূত্র জানায়, ছয় লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ ১৫টি স্টেশনে যাত্রাবিরতি নেবে বিশেষ এ ট্রেন। আম ও পশু পরিবহণকারী ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে এক টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে এক টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে এক টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে এক টাকা এক পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।

আগামী ১২-১৪ জুন এ ট্রেনে পশু পরিবহন করতে পারবেন খামারিরা। এবারের ওয়াগন ভাড়া বেড়েছে দুই হাজার ৯১০ টাকা। প্রতিটি ওয়াগনে পশু পরিবহন করতে ভাড়া গুনতে হবে ১৪ হাজার ৭৩০ টাকা। গতবার ভাড়া ছিল ১১ হাজার ৮২০ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের ৫ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ৪৬ দিন চলেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। ওই বছর ট্রেনে এক হাজার ২০০ মেট্রিক টন আম পরিবহন করা হলেও কোরবানির পশু পরিবহন হয়নি।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে ম্যাংগো স্পেশাল ট্রেনে তিন হাজার ৯৯৫ মেট্রিক টন আম পরিবহন করা হয়েছে। এ থেকে রেলের আয় হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা। গত চার বছরে ট্রেনটিতে তেল খরচ হয়েছে ৯২ লাখ ৯১ হাজার টাকা। ফলে এ কয়েক বছরে ট্রেনের লোকসান হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৮৬০ টাকা।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()