সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ফ্যাশনে সাপের ছোঁয়া, বিলাসিতা-রহস্য আর সাহসের প্রতীক

ফ্যাশনের জগতে ট্রেন্ড আসে, যায়; কিন্তু কিছু প্রতীক সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে অনন্ত। তেমনই একটি প্রতীক হচ্ছে সাপ-যার উপস্থিতি এখন শুধু গয়না বা পোশাকে নয়, পুরো ফ্যাশন নন্দনের অবিচ্ছেদ্য অংশ। একদিকে রহস্যময়তা, অন্যদিকে সৌন্দর্য ও শক্তির প্রতীক হয়ে, সাপের নকশা আজ নতুনভাবে দখল করে নিচ্ছে আধুনিক স্টাইল দ

পরিবেশ

ফ্যাশনের জগতে ট্রেন্ড আসে, যায়; কিন্তু কিছু প্রতীক সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে অনন্ত। তেমনই একটি প্রতীক হচ্ছে সাপ-যার উপস্থিতি এখন শুধু গয়না বা পোশাকে নয়, পুরো ফ্যাশন নন্দনের অবিচ্ছেদ্য অংশ। একদিকে রহস্যময়তা, অন্যদিকে সৌন্দর্য ও শক্তির প্রতীক হয়ে, সাপের নকশা আজ নতুনভাবে দখল করে নিচ্ছে আধুনিক স্টাইল দুনিয়া।

সাপের নকশা কোনো সাম্প্রতিক আবিষ্কার নয়। হাজার বছর আগেও প্রাচীন মিশর, গ্রিস ও ভারতের অলঙ্কারে দেখা যেত প্যাঁচানো সাপের মোটিফ। সে সময় সাপকে ধরা হতো অমরত্ব, প্রজ্ঞা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। রাজপরিবারের নারীরা তাদের ক্ষমতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে সাপ-নকশা করা গয়না পরতেন। এই ঐতিহ্যই আধুনিক ফ্যাশনে নতুন রূপে ফিরে এসেছে।

আধুনিক যুগে সাপের নকশাকে সবচেয়ে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। তাদের বিখ্যাত 'সার্পেন্তি' সংগ্রহ যেন সাপের মসৃণ বাঁক, চোখের ঝিলিক আর রহস্যময় আকর্ষণকে রূপ দিয়েছে হীরা, সোনা আর মূল্যবান রত্নে। এই সংগ্রহের অন্যতম মুখ প্রিয়াঙ্কা চোপড়া। তার গলায় বা হাতে থাকা সাপ-নকশার গয়না যেন নারীসুলভ শক্তি ও আভিজাত্যের প্রতীক। এক নজরে বোঝা যায় বুলগারির কাছে সাপ কেবল নকশা নয়, এক শিল্পবোধের প্রকাশ।

বিলাসিতার এই প্রতীক শুধু আন্তর্জাতিক রেড কার্পেটে নয়, ভারতীয় তারকাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সাপের-নকশার নেকপিসে বেশ আত্মবিশ্বাসী লাগছে সামান্থাকে।

তামান্না ভাটিয়ার গলায় ঝুলছে হীরা ও রত্নখচিত সাপ-নকশার নেকলেস-যা যেন নিজেই এক শিল্পকর্ম।

জেন্ডায়ার হাতে ভাইপার স্টাইলের আংটি ও ব্রেসলেট-আধুনিক নারীর সাহসী রূপের প্রতীক।

সাপের ডিজাইনের গহনায় তৃপ্তিকে লাগছে আকর্ষণীয় ও রহস্যময়।

ইশা আম্বানি এক ইভেন্টে পরেছিলেন সাপের নকশায় তৈরি নেকপিস, যা তার রাজকীয় উপস্থিতিকে আরও উজ্জ্বল করেছে।

শুধু গয়না নয়, পোশাকেও এখন সাপের প্রিন্ট ও নকশা জনপ্রিয়তা পাচ্ছে। ড্রেস, ব্লাউজ, শার্ট কিংবা ট্রাউজারে সাপের স্কিনের প্রিন্ট এখন ট্রেন্ডের শীর্ষে। এই প্রিন্টে একধরনের শক্তি ও সাহসিকতা প্রকাশ পায়, যা বিশেষ করে আধুনিক কর্মজীবী নারীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। ফ্যাশন হাউসগুলো এখন সাপের চামড়ার নকশা ব্যবহার করছে এমনভাবে, যাতে পশুর ক্ষতি ছাড়াই তৈরি হয় কৃত্রিম কিন্তু বাস্তবসম অনুভূতিমূলক টেক্সচার।

ব্যাগ, বেল্ট, মানিব্যাগ, জুতা সব জায়গাতেই এখন সাপের ডিজাইন। বিশেষ করে স্নেক স্কিন প্যাটার্নের হ্যান্ডব্যাগ এবং হিল জুতা হয়ে উঠেছে রেড কার্পেটের প্রিয় পছন্দ। এগুলো শুধু স্টাইল নয়, ব্যক্তিত্বেরও প্রকাশ। কারণ ফ্যাশনে সাপ মানেই এক ধরনের রহস্যময় আকর্ষণ।

ফ্যাশনে সাপের জনপ্রিয়তা কেবল নকশার সৌন্দর্যে নয়, বরং এর প্রতীকি অর্থেও। সাপ একদিকে শক্তি ও সুরক্ষার প্রতীক, অন্যদিকে রূপান্তর ও পুনর্জন্মের। তাই আজকের স্বাধীনচেতা নারীরা এই মোটিফে খুঁজে পান আত্মবিশ্বাস, সাহস আর আত্মমর্যাদার প্রতিচ্ছবি।

যেভাবে পুরোনো পৌরাণিক প্রতীক আজ নতুনভাবে ফিরে আসছে ফ্যাশনের ভাষায়, তা দেখলে বোঝা যায় ট্রেন্ড আসলেও, প্রতীকের শক্তি কখনও মরে না।

২০২৫ সাল নিঃসন্দেহে সাপের ফ্যাশনের বছর। গয়না থেকে পোশাক, আনুষঙ্গিক থেকে মেকআপ পর্যন্ত, সব জায়গায় ছড়িয়ে পড়ছে এই মোটিফের আবেদন। ফ্যাশন প্রেমীদের কাছে এটি শুধু স্টাইল নয়, বরং আত্মবিশ্বাসের ঘোষণা। সাপের বাঁকানো রেখার মতোই রহস্যময়, আকর্ষণীয় আর শক্তিশালী হয়ে উঠছে আধুনিক নারীর ফ্যাশন ভাষা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()