সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ফসলি জমিতে মাটি কাটার মচ্ছব

চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে-রাতে সমানতালে চলছে তিন ফসলি জমি থেকে মাটি কাটার মচ্ছব। টপ সয়েল (মাটির উপরিভাগ) কেটে ফেলায় উর্বরতা হারাচ্ছে জমি। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও থামছে না মাটি কাটা।

ফসল

চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে-রাতে সমানতালে চলছে তিন ফসলি জমি থেকে মাটি কাটার মচ্ছব। টপ সয়েল (মাটির উপরিভাগ) কেটে ফেলায় উর্বরতা হারাচ্ছে জমি। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও থামছে না মাটি কাটা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কাটছেন অসাধু লোকজন। দিনের বেলায় কিছুটা কম কাটলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলতে থাকে মাটি কাটার প্রতিযোগিতা। মাটি বহন করা গাড়ির কারণে অনেকে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।

বেশিরভাগ মাটি যাচ্ছে ইটভাটাতে। ভাটা মালিকদের সঙ্গে যোগসাজশ করে মাটি কাটছেন রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায় থাকা কিছু ব্যক্তি। অনেক জায়গা ভরাট করতে ফসলি জমির মাটি নেওয়া হচ্ছে। এসব মাটি কাটার ফলে আবাদি জমির পরিমাণ দিন দিন কমছে। হুমকির মুখে পড়েছে আশপাশের ফসলি জমি। প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর।

উপজেলার কাটাছরা ইউনিয়নের বাসিন্দা নুর হোসেন মানিক বলেন, 'প্রতিরাতে শত শত ট্রাক ভর্তি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কাটার সঙ্গে জড়িত সবাই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তাই কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।'

দুর্গাপুর এলাকার বাসিন্দা আলী নেওয়াজ বলেন, 'প্রতিরাতে ঘরের পাশ দিয়ে ট্রাক চলাচলের কারণে ঠিকমতো ঘুমানো যায় না। ট্রাক চলাচলের কারণে সড়কও নষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এগুলো দেখার কেউ নেই।'

স্থানীয়রা জানান, উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মঘাদিয়া, সাহেরখালী ও ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন ফসলি জমিতে মাটি কেটে পুকুর বানানো হচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা বলেন, জড়িতদের শাস্তির পাশাপাশি মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হচ্ছে। মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করার সুযোগ নেই।

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()