সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ফল আর্মিওয়ার্ম পোকা দমনে প্রয়োজন টেকসই ব্যবস্থাপনা

দেশের শস্যক্ষেতে উপদ্রব বাড়ছে ফল আর্মিওয়ার্ম পোকার। যা প্রতিরোধে একটি টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ফল

দেশের শস্যক্ষেতে উপদ্রব বাড়ছে ফল আর্মিওয়ার্ম পোকার। যা প্রতিরোধে একটি টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত 'স্কেলিং আপ দ্যা ম্যানেজমেন্ট অফ দ্যা ফল আর্মি ওয়ার্ম ইন আফ্রিকা, নিয়ার ইস্ট অ্যান্ড এশিয়া' শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বক্তারা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এ সময় প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচির সাফল্য উপস্থাপন ছাড়াও অংশীজনদের উপস্থিতিতে ফল আর্মিওয়ার্ম দমনের লক্ষ্যে প্রণীত ন্যাশনাল একশন প্ল্যান চূড়ান্তকরণ এবং বাংলাদেশে ফল আর্মি ওয়ার্ম এর নিয়ন্ত্রণ এবং টেকসই ব্যবস্থাপনার জন্য সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুস ছালাম। এছাড়া বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জোহরা খাতুন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের সহকারী প্রতিনিধি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহাম্মদ খোন্দকার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফল আর্মিওয়ার্মের টেকসই ব্যবস্থাপনার জন্য স্থানীয় দক্ষতা বৃদ্ধি এবং চলমান কর্মসূচির মধ্যে সমন্বয় স্থাপনের উদ্দেশ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অধীনে গৃহীত প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক কে প্রধান করে ন্যাশনাল টাস্কফোর্স গঠিত হয়। এছাড়া ৫১টি মাঠ দিবসের মাধ্যমে প্রায় ৫১০০ জন কৃষকের মধ্যে ফল আর্মিওয়ার্ম সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়েছে।

এনএইচ/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()