সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস কিমি/ঘ

ফার্মের মুরগিতে মানুষের আগ্রহ বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে। ফার্মের মুরগিতে মানুষের আগ্রহ বাড়াতে হবে। সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

লাইভস্টক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে। ফার্মের মুরগিতে মানুষের আগ্রহ বাড়াতে হবে। সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর অফিসকক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

ওই প্রতিনিধি দলে ছিলেন বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান, সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ, ওয়ার্ল্ড'স পোল্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান এবং ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আহসানুজ্জামান।

সাক্ষাৎকালে দেশের পোল্ট্রি শিল্পে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিপিআইসিসির নেতারা করোনার কারণে পোল্ট্রি শিল্পের সমস্যা তুলে ধরেন। প্রতিনিধিরা দেশে ভুট্টার উৎপাদন আরও বাড়াতে কৃষিমন্ত্রীকে অনুরোধ করেন।

তারা বলেন, পোল্ট্রি ফিডের প্রায় সবটাই আসে ভুট্টা থেকে। সেজন্য ভুট্টার উৎপাদন বাড়াতে পারলে ফিডের খরচ অনেক হ্রাস পাবে।

তাছাড়া ফার্মের মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি কীভাবে ভোক্তার কাছে আরও জোরালভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে কৃষিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

কৃষিমন্ত্রী বলেন, ভুট্টার উৎপাদন আরও বাড়াতে কাজ চলছে। দেশের আবহাওয়া ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতেও এখন ভুট্টার ভালো ফলন হচ্ছে। কাজেই কয়েক বছরের মধ্যেই ভুট্টার উৎপাদন দ্বিগুণ হবে।

বৈঠকে দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও বিকাশে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে কৃষিমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বাস করেন।

এনএইচ/এআরএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()