সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

পাহাড়ের লটকনে লাখ টাকা আয়ের স্বপ্ন

পাহাড়ের মাটিতে সোনা ফলে। লুকিয়ে আছে কৃষির অপার সম্ভাবনা। একসময় অবহেলিত পাহাড় যেন কৃষি ও কৃষকের জন্য হয়ে উঠেছে আশির্বাদ। আম-লিচুর পরে পাহাড়ের আরেক সোনা 'লটকন'। পাহাড়ের মানুষ লটকন চাষে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছে।

ফল

পাহাড়ের মাটিতে সোনা ফলে। লুকিয়ে আছে কৃষির অপার সম্ভাবনা। একসময় অবহেলিত পাহাড় যেন কৃষি ও কৃষকের জন্য হয়ে উঠেছে আশির্বাদ। আম-লিচুর পরে পাহাড়ের আরেক সোনা 'লটকন'। পাহাড়ের মানুষ লটকন চাষে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছে।

একসময় পাহাড়ের ঢালু আর বনে-জঙ্গলে জন্ম নেওয়া গাছে থোকায় থোকায় ঝুলে থাকতো এ ফল। কারো কাছেই তেমন কদর ছিল না। কালের বিবর্তনে পাহাড়ে দিন দিন ব্যাপক হারে চাহিদা বাড়ছে টক-মিষ্টি ফলটির। পাশাপাশি পাহাড়ি বাজার ছাড়িয়ে সমতলের বিভিন্ন জেলায় লটকনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

স্থানীয় বাঙালিদের কাছে লটকন নামে পরিচিত ফলটি চাকমা ভাষায় 'পচিমগুল', মারমা ভাষায় 'ক্যানাইজুসি' ও ত্রিপুরা ভাষায় 'খুচমাই' নামে পরিচিত। জুন মাসের মাঝামাঝি পাকতে শুরু করে এ ফল। এ সময়ে বাজারেও আসতে শুরু করে। গাছের গোড়া থেকে শুরু করে প্রতিটি ডালে থোকায় থোকায় ঝুলতে দেখা যায়। পুষ্টিগুণসমৃদ্ধ লটকন ছোট-বড় সবার প্রিয়।

পাহাড়ে আম-লিচুর বাণিজ্যিক চাষাবাদ হলেও পিছিয়ে আছে লটকন। পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, দীঘিনালা, গুইমারা ও পানছড়িসহ বিভিন্ন উপজেলায় ব্যক্তি উদ্যোগে স্বল্প-পরিসরে বাড়ির আঙিনা আর পাহাড়ের ঢালুতে লটকনের চাষাবাদ হচ্ছে।

সম্প্রতি পাহাড়ে বাণিজ্যিকভাবে লটকন চাষে স্বপ্ন দেখছেন অনেকেই। কম পরিশ্রম আর কম পুঁজিতে বেশি লাভের সুযোগ থাকায় লটকন চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন টক-মিষ্টি ফল লটকন প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

কয়েক বন্ধুকে সঙ্গে নিয়ে পানছড়ির যুগলছড়ি মৌজায় ৭শ'র বেশি গাছের লটকন বাগান গড়ে তুলেছেন শিক্ষিত বেকার তরুণ রুমেল মারমা। লিজ নেওয়া জমিতে ঝিরির পাশে গড়ে তুলেছেন বাগান। প্রতিটি গাছের গোড়া থেকে শুরু করে ডালপালায় ঝুলে আছে অসংখ্য লটকন। ছড়া এবং ঝিরির ধার লটকন চাষের জন্য বেশ উপযোগী জানিয়ে উদ্যোক্তা রুমেল মারমা বলেন, 'মূলত ঠান্ডা জায়গাতেই লটকন বেশ ভালো হয়।'

লটকন চাষি প্রতিভা ত্রিপুরা বলেন, 'লটকন চাষে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কম পুঁজি ও কম পরিচর্যায় ভালো ফলন পাওয়া যায়। আম বাগানের পাশাপাশি স্বল্প পরিসরে লটকন বাগান করেছি। লটকনের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে স্থানীয় পাইকাররা লটকন কিনতে শুরু করেছেন। একেকটি গাছের লটকন ৫-৭ হাজার টাকায় বিক্রি করতে পারবো।'

মাটিরাঙ্গার মোহাম্মদপুর গ্রামের মো. আলী মিয়ার বাড়ির পাশেই পাহাড়ের ঢালুতে গোটা বিশেক লটকন গাছ আছে। প্রতিটি গাছে ঝুলছে সোনালি লটকনের থোকা। লটকন বিক্রি থেকে মোটা অঙ্কের অর্থ আয়ের স্বপ্ন দেখছেন তিনি।

ব্যাঙমারা ও সাপমারা থেকে মাটিরাঙ্গা বাজারে লটকন বিক্রি করতে আসা কুহেলী ত্রিপুরা ও ঝর্ণা ত্রিপুরা জানান, তাদের নিজেদের বাড়ির পাশে ১০-১৫টি লটকন গাছ আছে। প্রতিটি গাছেই ব্যাপক ফল এসেছে। লটকন বিক্রি করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তারা।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী জানান, বেশি গাছপালা ও ছায়া থাকায় পাহাড়ি এলাকার মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী। এটি উচ্চ ফলনশীল কৃষিপণ্য। বাজারে এর চাহিদাও বেশি। কম পুঁজি ও পরিশ্রমে বেশি লাভবান হওয়ায় কৃষকেরা বাণিজ্যিকভাবে লটকন চাষে আগ্রহী হয়ে উঠছেন।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()