সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

পাহাড়ে পরীক্ষামূলক রাম্বুটান চাষে সফল নাজমুল

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক বিদেশি ফল রাম্বুটান চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় তরুণ নাজমুল হোসেন। উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজন পাড়া এলাকায় নিজ বাড়িতে পরীক্ষামূলক ৩২টি রাম্বুটানের চারা রোপণ করেন।

ফসল

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক বিদেশি ফল রাম্বুটান চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় তরুণ নাজমুল হোসেন। উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজন পাড়া এলাকায় নিজ বাড়িতে পরীক্ষামূলক ৩২টি রাম্বুটানের চারা রোপণ করেন।

রাম্বুটান চাষি নাজমুল জানান, ইউটিউব দেখে চারা সংগ্রহ করতে তাকে নরসিংদী জেলার শিবপুরে যেতে হয়। সেখান থেকে প্রতি পিস চারা ৩ হাজার টাকা দরে কিনে আনেন। পরে ইউটিউব দেখেই চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যাসহ সবকিছু করেন। এতে তার প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়। ফলটির বাজারমূল্য যথেষ্ট ভালো। বাণিজ্যিকভাবেও সফল হতে চান এ তরুণ।

আরও পড়ুন: ভীমরুলীর পথে পথে পেয়ারার মোকাম

তিনি জাগো নিউজকে বলেন, 'ফলটি নতুন হওয়ায় এখনো মানুষের কাছে তেমন পরিচিত হয়নি। তারপরও যথেষ্ট চাহিদা আছে। বর্তমানে প্রতি কেজি রাম্বুটান ১ হাজার টাকা দরে বাজারে বিক্রি করতে পারি। স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে।'

স্থানীয়রা বলছেন, এ ফল দেখতে প্রতিনিয়ত অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। পার্বত্য অঞ্চলের মানুষ আগে কখনো দেখেননি। তাই সবাই নতুন ফল দেখার আগ্রহ প্রকাশ করছেন। এছাড়া তাদের ধারণা বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করলে দেশ এবং দশের লাভ হবে। তার চাষাবাদ দেখে অনেকেই চাষ করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: খাগড়াছড়ির সফল কৃষি উদ্যোক্তা নুরুল আলম

লংগদু উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, 'পাহাড়ে এই প্রথম রাম্বুটান চাষে সাড়া ফেলেছেন তরুণ কৃষক নাজমুল। যেহেতু বিদেশি ফল চাষে পরীক্ষামূলকভাবে তিনি সফল হয়েছেন। এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাবো।'

সাইফুল উদ্দীন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()