সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

পাহাড়ে ‘ব্ল্যাক বেবি’ তরমুজ চাষে সফল আব্দুর রব

অসময়ে থোকায় থোকায় মাচাংয়ে ঝুলছে কালো রংয়ের তরমুজ। ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝোলানো হয়েছে। এই তরমুজ দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক জনতা। শখের বশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃষক মো. আব্দুর রব। তার সাফল্য দেখে অন্যরাও আগ্রহ দেখাচ্ছেন।

ফল

অসময়ে থোকায় থোকায় মাচাংয়ে ঝুলছে কালো রংয়ের তরমুজ। ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝোলানো হয়েছে। এই তরমুজ দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক জনতা। শখের বশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃষক মো. আব্দুর রব। তার সাফল্য দেখে অন্যরাও আগ্রহ দেখাচ্ছেন।

জানা যায়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় মাটিরাঙ্গা পৌর শহরের চরপাড়া এলাকায় ২০ শতক জমিতে ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করেন এ কৃষক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে।

মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া ঘুরে দেখা যায়, বিষমুক্ত ও পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে এক খণ্ড জমিতে 'এ' আকৃতির মাচার ওপরে সবুজ পাতার নিচে ঝুলছে কালো রঙের তরমুজ। মাচায় ঝুলে থাকা তরমুজের ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝোলানো হয়েছে। আগে এ জমিতে আলু, ঝিঙাসহ বিভিন্ন সবজি উৎপাদন করা হতো।

আরও পড়ুন

তরমুজ চাষি মো. আব্দুর রব বলেন, 'আগে এ জমিতে সবজি চাষ করতাম। আইডিএফের পরামর্শে ও অনুপ্রেরণায় তরমুজ চাষে আগ্রহী হই। গ্রীষ্মকালীন এ তরমুজে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসার পাশাপাশি ভোক্তাদের চাহিদা মিটবে। ভোক্তারা গ্রীষ্মকালেও তরমুজের স্বাদ পাবেন। এ তরমুজ চাষে ২০ হাজার টাকা খরচ হয়েছে। ভালো ফলন হলে আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবো।'

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'এই জাতের তরমুজ চাষে কৃষকদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করছে আইডিএফ। ভবিষ্যতে স্থানীয় কৃষকেরা এ জাতের তরমুজ চাষে আগ্রহী হলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।'

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, 'এ জমিতে প্রায় ৭০০ তরমুজ আছে। ধান চাষ করলে কৃষক এতটা লাভবান হতেন না, যতটা তরমুজ চাষে হচ্ছেন। গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষক লাভবান হবেন। এ জাতের তরমুজ চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করা হবে।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()