সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

অফ সিজনে শসার ফুলের মধুতে মেতেছেন মৌচাষিরা

চলতি বছর মধু উৎপাদনের মৌসুম শেষ হলেও দিনাজপুরে অফ সিজনে শসা ফুলে নতুন সম্ভাবনা দেখছেন মৌচাষিরা। শসা ফুল থেকে মধু আহরণে সফলতা পেয়েছেন দিনাজপুরের তরুণ মৌ খামারি রাকিব হাসান রিফাত। এরইমধ্যে তিনি শসা ফুলের মধু আহরণ করে বাজারজাত করতে শুরু করেছেন।

লাইভস্টক

চলতি বছর মধু উৎপাদনের মৌসুম শেষ হলেও দিনাজপুরে অফ সিজনে শসা ফুলে নতুন সম্ভাবনা দেখছেন মৌচাষিরা। শসা ফুল থেকে মধু আহরণে সফলতা পেয়েছেন দিনাজপুরের তরুণ মৌ খামারি রাকিব হাসান রিফাত। এরইমধ্যে তিনি শসা ফুলের মধু আহরণ করে বাজারজাত করতে শুরু করেছেন।

সরিষা, লিচু, কালোজিরাসহ সব ধরনের ফুল থেকে মধু আহরণ শেষে এ সময়টাতে অলস সময় পার করেন মৌ খামারিরা। এ সময় তারা বাইরে থেকে খাবার দিয়ে মৌমাছিদের বংশ বিস্তার ও তাদেরকে বাঁচিয়ে রাখেন। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে।

গত তিন বছর ধরে মধু নিয়ে কাজ করছেন মৌ খামারি রাকিব হাসান রিফাত। তিনি এবারই প্রথম অফ সিজনে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের পলি এলাকায় শসার ক্ষেতে শসার ফুল দেখে তার ২৬টি মৌ বাক্স স্থাপন করেন। গত সোমাবার তিনি সেই বাক্স থেকে মধু আহরণ করেছেন। তিনি ২৬টি বাক্স থেকে প্রায় ৪৫ কেজি মধু পেয়েছেন।

তার সফলতা দেখে দিনাজপুরের ১৩টি উপজেলার মৌ খামারিরা শসা, করলা, মিষ্টি কুমড়াসহ মিশ্র ফুলের মাঠে সারি-সারি মধু বাক্স স্থাপন করেছেন। এখন আর মৌ খামারি ও মৌমাছিকে অলস সময় পার করতে হবে না।

তরুণ মৌ খামারি রাকিব হাসান রিফাত বলেন, তার এলাকায় ব্যাপকহারে রবি শস্য চাষ হয়ে থাকে। এবার তিনি সরিষা, লিচু ও কালোজিরার পর ফুল দেখে পরীক্ষামূলকভাবে শসা ক্ষেতে মৌ বাক্স স্থাপন করেন। মৌবাক্স স্থাপনের ১৫ দিন পর তিনি হারভেস্ট করতে পেরেছেন। ভালো মধুও পেয়েছেন। এসব মধুর সুন্দর ঘ্রাণ ও মিষ্টি। তিনি বাজারে ৫০০ টাকা কেজি দরে শসা ফুলের মধু বিক্রি করেছেন। এতে করে মৌমাছিকে আর আলাদা খাবার দিতে হচ্ছে না এবং মধু বিক্রি করে লাভবান হচ্ছেন তিনি। তার দেখাদেখি এখন অনেকে মিশ্র রবি শস্যের বাগানে মৌবাক্স স্থাপন করছেন।

দিনাজপুর জেলা বিসিক মৌ বিভাজন সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, দিনাজপুর মৌ শিল্পের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে যেমন রয়েছে সরিষার মাঠ তেমনি রয়েছে ব্যাপকহারে লিচু বাগান। এবার সরিষা লিচুর ফুল ছাড়াও নতুন একটি সম্ভবনার দ্বার খুলেছে সবজির ফুলের মধু সংগ্রহ। তরুণ উদ্যেক্তা রাকিব হাসান রিফাত এবার শসা ফুলের মধু উৎপাদনে সফলতা পেয়েছেন। এই মধু স্বাদে গুণে মানে অনন্য।

দিনাজপুর জেলা বিসিকের উপমহাব্যবস্থাপক জাহেদুল ইসলাম বলেন, এ জেলায় মৌ চাষের বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি। অনেক উদ্যোক্তা তৈরি করেছি। এই উদ্যেক্তারা তাদের খামার মাইগ্রেশন করে মধু উৎপাদন করে থাকে। সেই ধারাবাহিকতায় এই বছর একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দিনাজপুরে পল্লি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে শসা আবাদ হয়েছে। এই শসা ফুল থেকে মধু উৎপাদন হয়েছে। এর কারণে এখন আর মৌ খামারিদের অলস সময় পার করতে হবে না। এমনকি মৌমাছিকে নিয়ে চিন্তাও করতে হবে না।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()