সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

অবহেলিত তরমুজের খোসায় মিলবে দারুণ সব উপকার

তরমুজ খাওয়ার পর খোসাটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেন? এই অভ্যাসটা আমাদের প্রায় সবারই। কিন্তু একটু সচেতন হলে বুঝবেন, যেটিকে আমরা অপ্রয়োজনীয় ভাবছি, সেটিই হতে পারে দারুণ উপকারী একটি খাদ্য উপাদান।

ফল

তরমুজ খাওয়ার পর খোসাটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেন? এই অভ্যাসটা আমাদের প্রায় সবারই। কিন্তু একটু সচেতন হলে বুঝবেন, যেটিকে আমরা অপ্রয়োজনীয় ভাবছি, সেটিই হতে পারে দারুণ উপকারী একটি খাদ্য উপাদান।

তরমুজের খোসা আসলে পুষ্টিতে ভরপুর। এতে রয়েছে ফাইবার, ভিটামিন এ, সি, বি৬, পটাশিয়াম এবং গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। নিয়মিত খাদ্যতালিকায় রাখলে এটি হৃদযন্ত্র ভালো রাখা থেকে শুরু করে হজমে সহায়তা, এমনকি ত্বকের যত্নেও ভূমিকা রাখে। স্মুদি, আচার, সালাদ কিংবা তরকারি, বিভিন্নভাবে এটি খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক তরমুজের খোসার উপকারিতা সম্পর্কে।

তরমুজের খোসায় রয়েছে প্রচুর অদ্রবণীয় ফাইবার, যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি হতে পারে সহজ একটি প্রাকৃতিক উপায়।

খোসার সাদা অংশে লাল শাঁসের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি সিট্রুলিন থাকে। এই উপাদান রক্ত সঞ্চালন বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরচর্চার পর পেশীর ব্যথা কমাতে সহায়তা করে। তাই ব্যায়ামপ্রেমী বা উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

তরমুজের খোসা ভিটামিন এ ও সি-এর একটি গুরুত্বপূর্ণ উৎস। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বককে সুস্থ রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফলে শরীরের ভেতরকার ক্ষতিকর উপাদান মোকাবেলায় এটি সহায়ক।

খোসায় থাকা সিট্রুলিন শরীরে আর্জিনিনে রূপ নেয়, যা রক্তনালীর কার্যকারিতা উন্নত করে। এর ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদযন্ত্রের ওপর চাপ কমে। নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

তরমুজের খোসায় ক্লোরোফিল ও লাইকোপিনের মতো উপকারী যৌগ রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকা জরুরি, এক্ষেত্রে তরমুজের খোসা হতে পারে সহজ একটি উৎস।

তাই এবার তরমুজ খাওয়ার পর খোসাটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। সামান্য সচেতনতা আপনার খাদ্যাভ্যাসকে আরও পুষ্টিকর করে তুলতে পারে।

তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()