সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

নীলফামারীতে ভুট্টায় বদলেছে কৃষকের জীবন

নীলফামারী জেলার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি। এ জেলার উর্বর দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল হয়ে থাকে। তবে অন্যতম রবিশস্য ভুট্টা লাভজনক হওয়ায় অল্প পুঁজিতে কৃষকেরা ঝুঁকে পড়েছেন ভুট্টা আবাদে। এবার বাম্পার ফলনে সফলতার স্বপ্ন দেখছেন কৃষকেরা।

ফসল

নীলফামারী জেলার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি। এ জেলার উর্বর দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল হয়ে থাকে। তবে অন্যতম রবিশস্য ভুট্টা লাভজনক হওয়ায় অল্প পুঁজিতে কৃষকেরা ঝুঁকে পড়েছেন ভুট্টা আবাদে। এবার বাম্পার ফলনে সফলতার স্বপ্ন দেখছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২৮ হাজার ৩২৩ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছর ২৬ হাজার ৬৫৫ হেক্টর। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ লাখ ২ হাজার ৮০১ মেট্রিক টন। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২ হাজার ৮৩০ হেক্টর, ডোমার ৩৮ হেক্টর, ডিমলা ১৪ হাজার ৩৮০ হেক্টর, কিশোরগঞ্জ ৩ হাজার ২০৫ হেক্টর, জলঢাকা ৩ হাজার ৬৭৮ হেক্টর ও সৈয়দপুর উপজেলায় ৪৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

চাষিরা বলছেন, জমিতে বিভিন্ন ফসল চাষ করে লাভবান হচ্ছেন তারা। জেলার অনেক কৃষক ধান, গম, সরিষা, পাট, কমলা, মাল্টা, আপেলকুল, চা, আম, লিচু, ড্রাগন, আদা চাষ করেন। এ ছাড়া ভুট্টা এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বদলে দিয়েছে মানুষের জীবন-জীবিকা। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টা গাছ ও সবুজ পাতা উন্নতমানের গোখাদ্য হিসেবে ব্যবহার হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা আছে।

নীলফামারীর লক্ষীচাপ কাছারী গ্রামের কৃষক হারুন রশিদ বলেন, 'এলাকার যেসব জমিতে আগে বোরো চাষ করা হতো; সেসব জমির অনেকগুলোতেই আমরা এবার ভুট্টা করেছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয়; তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই ওঠে না। ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছি।'

কিশোরগঞ্জের নিতাই গ্রামের কৃষক মজিবর বলেন, 'আমাদের এলাকা আলু চাষের জন্য দীর্ঘদিন থেকে বিখ্যাত। উপজেলার সিংহভাগ আলু আমাদের এলাকায় উৎপন্ন হয়ে থাকে। এবার মৌসুমে আলুর দাম ভালো থাকায় চাষিরা উপকৃত হয়েছেন। তাই ভুট্টাও চাষ করছি। আশা করি ফলনও বাম্পার হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে।'

আরও পড়ুন

ডিমলার খালিশাচাপানী এলাকার কৃষক হামিদুল ইসলাম বলেন, 'বোরো ধানের চাইতে ভুট্টায় লাভ বেশি। এ জন্য আমরা ভুট্টা চাষ করি। ভুট্টা চাষে প্রতি বিঘায় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় ভুট্টার ফলন আসে ৪০ থেকে ৫০ মণ। বর্তমানে ভুট্টার অবস্থা খুব ভালো, যদি ভালো দাম পাই তাহলে আশা করছি অনেক লাভবান হবো।'

পলাশবাড়ী ইউনিয়ন-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, 'এলাকায় কম খরচে বেশি ফলনশীল ভুট্টা উৎপাদনের জন্য প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি। বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাকে মুক্ত রাখতেও পরিমিত ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।'

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক হাসান জাগো নিউজকে বলেন, 'গত বছরের তুলনায় ভুট্টার আবাদ অনেক বেশি। আশা করছি বাম্পার ফলন হবে। কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ভুট্টা চাষ বাড়ছে। এ বছর আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে ভালো ফলন পাবেন কৃষকেরা। সার্বিক পরিস্থিতি, বাজারমূল্য ভালো থাকলে ভুট্টা চাষ দিন দিন সম্প্রসারিত হবে।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, 'পুষ্টিসমৃদ্ধ ভুট্টা লাভজনক ফসল হওয়ায় কৃষকেরা এটি আবাদে ঝুঁকে পড়েছেন। কৃষি বিভাগ তাদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। মাঠকর্মীরা সার্বক্ষণিক তাদের পাশে আছেন। ভুট্টা এখন গরু, মহিষ, ছাগল, মাছ, হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। আগামীতে মানুষের খাদ্যতালিকায় যুক্ত হলে বাড়বে ভুট্টা চাষ।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()