সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

নারায়ণগঞ্জে হাট মাতাচ্ছে রাজা-কালো মানিক

জমে উঠেছে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটগুলোতে গরু নিয়ে এসেছেন খামারিরা। এদিকে জেলার প্রতিটি হাটে ভেটেরিনারি টিম কাজ করছে।

লাইভস্টক

জমে উঠেছে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটগুলোতে গরু নিয়ে এসেছেন খামারিরা। এদিকে জেলার প্রতিটি হাটে ভেটেরিনারি টিম কাজ করছে।

স্থানীয়রা জানায়, এবার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি হাট মাতাচ্ছে 'কালো মানিক', 'রাজা', 'বাদশা' ও 'মনি'। এ কালো মানিক, রাজা, বাদশা ও মনিকে কেন্দ্র করে চারপাশ উৎসুক মানুষ ভিড় করছে। এদের মধ্যে কালো মানিককে আনা হয়েছে চাঁদপুর থেকে। রাজা, বাদশা ও মনি এসেছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে।

রাজা, বাদশা ও মনির বিক্রেতা শাহরিয়ার সজল বলেন, ছোট থেকে তিনটা গুরু লালনপালন করেছি। শখ করে তাদের নাম রেখেছি রাজা, বাদশা ও মনি। এ তিনটি গরুই আমি ৩ বছর ধরে লালন পালন করেছি। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ২২ মণের রাজার দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। একই জাতের ২০ মণের বাদশার দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা এবং ফ্রিজিয়ান ক্রস জাতের ৭ মণের মনির দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা।

আরও পড়ুন: ৩০ মণের 'হিরো আলম' বিক্রি হবে ২৫ লাখে

তিনি আরও বলেন, একদিন হয়েছে আমরা তাদের হাটে তুলেছি। আমার জানামতে এ হাটের আকর্ষণীয় গরু হচ্ছে আমাদের রাজা, বাদশা ও মনি। তাদের অনেক শখ করে লালনপালন করেছি।

কালো মানিকের বিক্রেতা আলম বলেন, ছোট থেকে দানাদার খাবার খাইয়ে এ গরুটি লালন পালন করেছি। গরুটি জাতে শাহিয়ার ক্রস। চার বছর ধরে তাকে লালন পালন করেছি। নাম রেখেছি কালো মানিক। ওজনে ৩২ মণ দাম ধরা হয়েছে ২৫ লাখ টাকা। এ হাটের সবচেয়ে বড় গরু কালো মানিক।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি টিম রয়েছে। সেই সঙ্গে কোরবানির জন্য এবার পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু রয়েছে। পাশাপাশি অ্যাগ্রো ফার্মগুলোর পশু বিক্রির ক্ষেত্রে তাদের যা সহায়তা দরকার তা আমরা করছি।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()