সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে 'মৌসুমি ফল উৎসব' এবং ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে 'বৃক্ষরোপণ কর্মসূচি'র আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

ফল

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে 'মৌসুমি ফল উৎসব' এবং ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে 'বৃক্ষরোপণ কর্মসূচি'র আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

১৯ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গবিসাস কার্যালয়ে মৌসুমি ফল উৎসব এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফল-ফুলের গাছ রোপণ করে বছরের কর্মসূচি সম্পন্ন হয়।

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং গবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী এবং মাঠকর্মীদের মাঝে ফল বিতরণ করা হয়।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, 'প্রতি বছরের মতো গবিসাস মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এ মাসকে সবাই মিলে উদযাপন করছি, যা আনন্দদায়ক ও স্মরণীয়। আমরা বিশ্বাস করি, গবিসাস তার উৎসবমুখর ধারাবাহিকতা সুন্দরভাবে ধরে রাখবে।'

ফল উৎসবের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলামের উপস্থিতিতে ক্যাম্পাসে বিভিন্ন ফুল ও ফল গাছ রোপণ করে কর্মসূচি পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'গবিসাস প্রতি বছর বৃক্ষরোপণ করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। সবার উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করা। পৃথিবীকে সুন্দর সবুজ ভাবে গড়ে তোলা।'

গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন, 'গবিসাস সব সময়ই সমাজ, পরিবেশ ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে সচেষ্ট। প্রতি বছরের মতো আয়োজন করেছি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সবুজে ঘেরা ক্যাম্পাসে গাছ লাগানোর দৃশ্য আমাদের নতুন আশাবাদে উজ্জীবিত করেছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()