সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

মোংলার চটেরহাটে গরুর দামে হতাশ ক্রেতারা

মোংলার ঐতিহ্যবাহী চটেরহাটে এবার প্রচুর গরু এসেছে। তবে হাটে ভারতীয় কোনো গরু না ঢোকায় বিক্রেতারা দামও হাঁকছেন চড়া। এতে কাঙ্ক্ষিত দামে গরু কিনতে না পেরে হতাশ ক্রেতারা।

লাইভস্টক

মোংলার ঐতিহ্যবাহী চটেরহাটে এবার প্রচুর গরু এসেছে। তবে হাটে ভারতীয় কোনো গরু না ঢোকায় বিক্রেতারা দামও হাঁকছেন চড়া। এতে কাঙ্ক্ষিত দামে গরু কিনতে না পেরে হতাশ ক্রেতারা।

গরু ব্যবসায়ীরা জানান, শাহীওয়াল, ফ্রিজিয়ানসহ দেশি জাতের গরু মোটাতাজা করেছেন তারা। আকারে বড় ও দেখতে সুন্দর হওয়ায় বিত্তবানদের কাছে শাহীওয়াল ও ফ্রিজিয়ান গরুর চাহিদা বেশি। আর মধ্যবিত্তরা দেশি মাঝারি ও ছোট গরুর দিকে ঝুঁকছেন।

তবে লবণাক্ততাপ্রবণ এ এলাকায় পর্যাপ্ত ঘাস ও খড় না থাকায় বিকল্প খাবার কিনে খাওয়াতে হয় গরুকে। খাবারের দাম বাড়ায় গরু পালনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারিদের। তারপরও বাজারে ভারতীয় গরু না থাকায় লাভের আশা করছেন তারা।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চটেরহাটে সরেজমিন ঘুরে দেখা যায়, হাটে গরু প্রচুর গরু এসেছে। দূর-দূরান্ত থেকে খামারিরা নসিমন ও করিমনে করে হাটে গরু নিয়ে এসেছেন। হাটে ভারতের গরু-মহিষ না থাকায় দেশি গরুর চাহিদা ও দাম বেড়েছে।

গরু ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এবার গরুর দাম বেশি হওয়ায় বেচাকেনা তেমন জমে ওঠেনি। তিনি এবার ৩০টি গরু হাটে আনলেও এখন পর্যন্ত সাতটি বিক্রি করেছেন।

পৌর শহরের মিয়াপাড়া এলাকার খামারি মাসুদ জানান, তিনি গতবছর ৪৫টি গরু প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করেছিলেন। গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে এবার মাত্র ২৫টি গরু মোটাতাজা করে কোরবানির হাটে এনেছেন। এরমধ্যে এখন পর্যন্ত ৯টি গরু বিক্রি করেছেন।

তবে এবার হাটে পর্যাপ্ত পশু উঠলেও দাম চড়া হওয়াতে বেচাকেনা কম। ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় দাম অনেক বেশি তাই কোরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। বেশির ভাগ লোককেই দেখা গেছে পশু কিনতে না পেরে খালি হাতে ফিরে যেতে। দাম বেশি হওয়াতে হতাশ ক্রেতারা।

হাটে গরু কিনতে আসা মাহবুবুর রহমান টুটুল, জাহাঙ্গীর, সেলিম ও বেল্লাল জানান, গত তিনদিন হাটে ঘুরেও গরু কিনতে পারেননি। গত বছরের তুলনায় দাম অনেক বেশি। এবার যে টাকা লাগছে তা সাধ্যের বাইরে। তারপরও গরু কিনতে হবে কিছু করার নেই।

চটেরহাটের ইজারাদার মোস্তফা ইজারাদার বলেন, হাটে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, জাল টাকা শনাক্ত, প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকির পাশাপাশি অন্য হাটের তুলনায় খাজনাও কম নেওয়া হচ্ছে। তবে পশুর দাম বেশি হওয়ায় বেচাবিক্রি কম।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন জানান, পশুর হাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছেন তারা। এছাড়া ক্রেতারা যেন পশু কিনে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি রয়েছে।

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()