সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

মজাদার ক্রিমি ছানা ডিলাইট বানানোর সহজ রেসিপি

প্রাচীনকাল থেকে বিকেলের নাস্তায়, বিয়ে বাড়ি থেকে শুরু করে অতিথি আপ্যায়নে পুডিং বড় একটি জায়গা দখল করে আছে। ডিম-দুধ-চিনির মিশ্রণে তৈরি এই পুডিং পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। বিভিন্ন দেশে প্রায় একই রেসিপিতে পুডিং তৈরি করা হয়। এমনকি এটি জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম।

রান্নাবান্না

প্রাচীনকাল থেকে বিকেলের নাস্তায়, বিয়ে বাড়ি থেকে শুরু করে অতিথি আপ্যায়নে পুডিং বড় একটি জায়গা দখল করে আছে। ডিম-দুধ-চিনির মিশ্রণে তৈরি এই পুডিং পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। বিভিন্ন দেশে প্রায় একই রেসিপিতে পুডিং তৈরি করা হয়। এমনকি এটি জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম।

চলুন আজকে জেনে নেয়া যাক নতুন পদ্ধতিতে ভিন্ন স্বাদের ক্রিমি ছানা ডিলাইট কীভাবে বানানো যায়।

​প্রথমে পানি ঝরানো ছানা হাতের তালু দিয়ে মথে নিন অথবা ব্লেন্ডারে দিয়ে একদম মিহি ও মসৃণ করে নিন। এবার একটি ব্লেন্ডারের জগে বা বড় পাত্রে ডিম, প্রস্তুত করা ছানা, ঘন দুধ, দুধের সর, চিনি, ঘি ও এলাচ গুঁড়া একত্রে মিশিয়ে নিন। সব উপকরণ দুই মিনিট ভালো করে ব্লেন্ড করে নিন, যেন কোনো দলা না থাকে এবং মিশ্রণটি একদম মসৃণ ও ক্রিমি হয়। এবার পুডিং সেট করার জন্য একটি স্টিলের বাটি বা হিট-প্রুফ পাত্র নিন। বাটির তলায় ও চারপাশে সামান্য ঘি ভালো করে ব্রাশ করে নিন। (যেহেতু ক্যারামেল নেই, ঘি ব্রাশ করলে পুডিং জমাট বাঁধার পর সহজে পাত্র থেকে উঠে আসবে এবং দারুণ সুবাস ছড়াবে)। এবার ব্লেন্ড করা মিশ্রণটি ঘি ব্রাশ করা বাটিতে ঢেলে দিন এবং বাটিটি হালকা ট্যাপ করে নিন যেন ভেতরের বাতাস বের হয়ে যায়। বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।

​চুলায় একটি বড় কড়াই বা প্যানে ২-৩ কাপ পানি গরম দিন। পানির মাঝে একটি স্টিমার স্ট্যান্ড বসিয়ে দিন। স্ট্যান্ডের ওপর পুডিংয়ের ঢাকনাযুক্ত বাটিটি সাবধানে বসিয়ে দিন (পানি যেন বাটির অর্ধেক উচ্চতায় থাকে, বাটির ভেতরে যেন পানি ঢুকতে না পারে)। কড়াইয়ের মূল ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ২৫ থেকে ৩০ মিনিট ভাপ দিন।

একটি টুথপিক বা ছুরি পুডিংয়ের মাঝখানে ফুটিয়ে পরীক্ষা করুন। টুথপিক পরিষ্কার বের হয়ে আসলে বুঝতে হবে পুডিং তৈরি। চুলা থেকে নামিয়ে বাটিটি স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। নরম ও ক্রিমি টেক্সচার পুরোপুরি পাওয়ার জন্য বাটিটি ১-২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ফ্রিজ থেকে বের করে চারপাশ ছুরি দিয়ে হালকা ছাড়িয়ে নিয়ে প্লেটে উল্টে ঢেলে কেটে পরিবেশন করুন দারুণ সুস্বাদু ক্রিমি ছানা ডিলাইট।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()