সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মহাবিপন্ন সুমাত্রান বাঘের শেষ আশ্রয়স্থল যেখানে

ইন্দোনেশিয়া এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে বেঁচে আছে মহাবিপন্ন সুমাত্রান বাঘ। এক সময় জাভা ও বালিতেও এদের দেখা মিললেও এখন শুধু সুমাত্রা দ্বীপেই এদের অস্তিত্ব টিকে আছে।

পরিবেশ

ইন্দোনেশিয়া এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে বেঁচে আছে মহাবিপন্ন সুমাত্রান বাঘ। এক সময় জাভা ও বালিতেও এদের দেখা মিললেও এখন শুধু সুমাত্রা দ্বীপেই এদের অস্তিত্ব টিকে আছে।

বালি দ্বীপের সৈকত কিংবা জাকার্তার শহুরে কোলাহল ছাড়াও ইন্দোনেশিয়ার আরেকটি পরিচয় হলো এটাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে এখনও বেঁচে আছে রহস্যময় এই সুমাত্রান বাঘ। কেরিনচি সেবলাত জাতীয় উদ্যান এবং অন্যান্য সংরক্ষিত বনে এই মহাবিপন্ন বাঘ বিচরণ করে।

তাছাড়া সুমাত্রা ভ্রমণ মানে শুধু বন্যপ্রাণী দেখা নয়, এটি বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত ঘন বন জঙ্গলে ট্রেকিং, আগ্নেয়গিরির গঠিত ভূপ্রকৃতি ও লুকিয়ে থাকা জলপ্রপাতের এক অনন্য অভিজ্ঞতা দেবে।

২০১৮ সালের আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী, বন্য পরিবেশে প্রাপ্তবয়স্ক সুমাত্রান বাঘের সংখ্যা ৪০০-এরও কম। তারা বিচ্ছিন্ন বনভূমিতে বসবাস করছে, যেখানে চোরাশিকার, অবৈধ কাঠ কাটা, কৃষি সম্প্রসারণ এবং নতুন অবকাঠামোর নির্মাণ তাদের অস্তিত্বের ওপর চাপ সৃষ্টি করছে।

সম্প্রতি জাতীয় পর্যায়ে পরিচালিত সুমাত্রা ওয়াইড টাইগার সার্ভে-এর আওতায় কেরিনচি সেবলাত জাতীয় উদ্যান ও তার আশেপাশের ১৫ হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকায় সমীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে বাঘের উপস্থিতি উল্লেখযোগ্যহারে বেড়েছে।

২০২০ সালে চালানো বিশ্লেষণে দেখা যায়, এই পার্ক ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ১২৮টি সুমাত্রান বাঘ রয়েছে, যার মধ্যে ১১৯টি কেরিনচি সেবলাত জাতীয় উদ্যানের ভেতরে বা এর সীমানার মধ্যে বসবাস করে। সংরক্ষণবিদদের মতে, যদি এই আবাসস্থল সুরক্ষিত রাখা যায় এবং হুমকিগুলো নিয়ন্ত্রণে আনা যায়, তবে এখানকার পরিবেশ ১৪৪ থেকে ১৫০টি বাঘকে টিকিয়ে রাখার সক্ষমতা রাখে।

সুমাত্রান বাঘ ইন্দোনেশিয়ার শেষ জীবিত বাঘ প্রজাতি। এর ভবিষ্যৎ এখন বিপদের মুখে। কেরিনচি সেবলাতের মতো সংরক্ষিত অঞ্চলগুলো তাদের শেষ আশ্রয় হলেও দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য প্রয়োজন নজরদারি, চোরাশিকার রোধে কঠোর ব্যবস্থা, এবং পরিবেশে মানবিক চাপ কমানোর কার্যকর উদ্যোগ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
মহাবিপন্ন সুমাত্রান বাঘের শেষ আশ্রয়স্থল যেখানে | দা এগ্রো নিউজ