সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মিরসরাইয়ে রাসেলস ভাইপার নিয়ে গুজব

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচনা হওয়ায় বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক বেড়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে মিরসরাইয়ের নাজিরপাড়া ও বারইয়ারহাট মেহেদী নগর এলাকায় এই সাপ দেখা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।

পরিবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচনা হওয়ায় বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক বেড়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে মিরসরাইয়ের নাজিরপাড়া ও বারইয়ারহাট মেহেদী নগর এলাকায় এই সাপ দেখা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়া জরুরি- এমন বার্তা দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার সাপের ছবি শেয়ার করে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। একজনের আইডি থেকে আরেকজনের আইডিতে শেয়ার করা হচ্ছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, আমাদের জানামতে মিরসরাই উপজেলার কোথাও রাসেলস ভাইপার সাপ দেখা যায়নি। এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। এখন পর্যন্ত এ উপজেলায় রাসেলস ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কারো আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। কেউ যদি দেখে থাকে, তাহলে না মেরে আমাদের অথবা বনবিভাগকে খবর দেওয়ার অনুরোধ করছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, এ উপজেলায় এখনো রাসেলস ভাইপার দেখা যায়নি। এর কামড়ে কারো আক্রান্ত হওয়ার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, এ বিষয়ে আতঙ্কিত নয়, সচেতন হতে হবে। এটা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()