পরিবেশমিরসরাইয়ে রাসেলস ভাইপার নিয়ে গুজব
চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচনা হওয়ায় বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক বেড়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে মিরসরাইয়ের নাজিরপাড়া ও বারইয়ারহাট মেহেদী নগর এলাকায় এই সাপ দেখা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।

