সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, বনে অবমুক্ত

মিরসরাইয়ে বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

পরিবেশ

মিরসরাইয়ে বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় একটি বাড়ির পুকুরে জালি তারের সঙ্গে একটি অজগর দেখে স্থানীয়রা মিরসরাই রেঞ্জ কর্মকর্তাদের খবর দেন। সংবাদ পেয়ে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাইমুল ইসলাম নিলয় অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে। পরে এই নির্বিষ অজগরটি দুপুরে মহামায়া লেক এলাকার বনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, খবর পেয়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই উপজেলা বনবিভাগের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করি। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১২ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট।

বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বনমুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।

গত ৯ সেপ্টেম্বর মিরসরাইয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেন করেরহাট রেঞ্জের কর্মকর্তারা।

এম মাঈন উদ্দিন/এমআরএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()