সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে জমিতে আমন চাষে ব্যস্ত কৃষকেরা

চট্টগ্রামের মিরসরাইয়ে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে চারা লাগানো হয়েছে। বৃষ্টির মৌসুম শেষ দিকে হওয়ায় চারা লাগানোয় মহাব্যস্ত এখানকার চাষিরা।

ফসল

চট্টগ্রামের মিরসরাইয়ে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে চারা লাগানো হয়েছে। বৃষ্টির মৌসুম শেষ দিকে হওয়ায় চারা লাগানোয় মহাব্যস্ত এখানকার চাষিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় ১২ হাজার কৃষক আমন চাষ করছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলাজুড়ে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৮৫০ হেক্টর। ২৫ আগস্ট পর্যন্ত প্রায় ১১ হাজার ২৯০ হেক্টর জমিতে চাষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে চাষ সম্পন্ন হবে বলে জানায় কৃষি বিভাগ। এবার আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ২৮০ মেট্রিক টন। সবচেয়ে বেশি চাষ হয়েছে উপজেলার ইছাখালী, করেরহাট, দুর্গাপুর ও মিঠানালা ইউনিয়নে।

করেরহাট ইউনিয়নের কৃষক মোশারফ হোসেন বলেন, ‌'এবার ৪ একর জমিতে আমন চাষ করেছি। এতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের আশা করছি।'

কৃষক আবুল হোসেন বলেন, 'এবার ৩ একর জমিতে আমন চারা লাগানো হয়েছে। লাগানো গাছের অবস্থা ভালো দেখা যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে। তবে এখন আগের চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায়।'

কৃষক ফজলে রাব্বি বলেন, 'এবার শুরু থেকে বৃষ্টি হয়েছে। সময়মতো চারা লাগানো সম্ভব হয়েছে। প্রায় ২ একর জমিতে আমন চাষ করবো। প্রায় রোপা লাগানো শেষ, আরও সামান্য বাকি আছে। দু'একদিনের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে।'

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল আলম বলেন, 'চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১১ হাজার ২৯০ হেক্টর জমিতে চাষ শেষ হয়েছে। আশা করছি অবশিষ্ট জমিতে এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে শেষ হবে। কিছু জমিতে আউশ ধান কাটার পর রোপা আমন লাগানো হবে।'

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'প্রাকৃতিক প্রতিকূলতা কাটাতে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেক চাষিকে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও আগাছা দমন সহায়তা দেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলনের আশা করা যাচ্ছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()