সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে চলছে আমন ধান কাটার উৎসব

• এবার ১৯ হাজার ৮২০ হেক্টর জমিতে চাষ• ২০২৪ সালে চাষ হয়েছিল ১৭ হাজার ৯২০ হেক্টর • চলতি বছর ১ হাজার ৬৫০ জন আমন চাষিকে প্রণোদনা

ফসল

• এবার ১৯ হাজার ৮২০ হেক্টর জমিতে চাষ• ২০২৪ সালে চাষ হয়েছিল ১৭ হাজার ৯২০ হেক্টর • চলতি বছর ১ হাজার ৬৫০ জন আমন চাষিকে প্রণোদনা

চট্টগ্রামের মিরসরাইয়ে আমন ধান কাটার উৎসব চলছে। এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। এক বছরের ব্যবধানে আমন চাষ বেড়েছে ১ হাজার ৯০০ হেক্টর। গত বছর বন্যার কারণে অনেক কৃষক আমন আবাদ করতে পারেননি। চলতি বছর সেই ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও আমন চাষ শুরু করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। ২০২৪ সালে অতীতের সব রেকর্ড ভেঙে চাষ কমে ১ হাজার ৯৩০ হেক্টর। ওই বছর আমন চাষ হয় ১৭ হাজার ৯২০ হেক্টর জমিতে।

কৃষি অফিস বলছে, ২০২৪ সালের আগস্ট মাসে মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। তাতে ১২ হাজার ৮০০ কৃষকের আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ হাজার ১০০ জন কৃষকের। তাই আমন চাষ কমে যায়। চলতি বছর কৃষি অফিসের বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতায় বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকেরা।

কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর উপজেলায় ১৯ হাজার ৮২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরই মধ্যে দু'একটি ইউনিয়নে ফসল কাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ফসল পুরোপুরি ঘর চলে আসবে। চলতি বছর ১ হাজার ৬৫০ জন কৃষককে আমন চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। আমন চাষিদের দেওয়া হয় ৫ কেজি বীজ ও ২০ কেজি সার। বন্যার পর প্রণোদনা পেয়ে কৃষকেরাও খুশি। তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন।

আরও পড়ুনআমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরাঝিনাইদহে জুম ধান চাষ, কম খরচে বেশি ফলনে খুশি কৃষক

উপজেলার করেরহাট হিঙ্গুলী, করেরহাট, জোরারগঞ্জ, ইছাখালী, ওয়াহেদপুর, সাহেরখালীসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, জমিতে সোনালি রঙের আমন ধান দুলছে। দু'এক জায়গায় আমন কাটা শুরু করেছেন কৃষকেরা। তবে এখনো কিছু এলাকায় আমন ধান কাটা শুরু হয়নি। পুরোপুরি ধান কেটে শেষ করতে আরও কয়েকদিন লাগবে।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের কৃষক মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, 'গত বছর বন্যার কারণে আমন আবাদ করতে পারিনি। আমার ৬ শতক জমির রোপা আমন নষ্ট হয়েছিল। চলতি বছর কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়ে আমন চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তবে এখনো ফসল কাটা হয়নি। কয়েকদিন পর কাটবো।'

ওয়াহেদপুর ইউনিয়নের আবদুল হান্নান জাগো নিউজকে বলেন, 'ধান কেটে শুকানোর জন্য জমিতে রাখা হয়েছে। আগামী দু'একদিন পর বাড়ি নিয়ে আসবো। ফলন ভালো হয়েছে।'

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, 'বন্যায় গত বছর আমন আবাদ কমেছিল। গত বছরের তুলনায় চলতি বছর ১ হাজার ৯০০ হেক্টর জমিতে চাষ বেড়েছে। আমরা প্রণোদনাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে ফসল উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। এখন আমন ধান কাটা চলছে। শেষ হতে কিছুদিন সময় লাগবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()