সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

মিরসরাইয়ে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষিরা

# চলতি বছর ৭৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ# টানা বৃষ্টিতে নিচু এলাকার জমি বেশি ক্ষতিগ্রস্ত# চাষ হওয়া জমির প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে

ফল

# চলতি বছর ৭৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ# টানা বৃষ্টিতে নিচু এলাকার জমি বেশি ক্ষতিগ্রস্ত# চাষ হওয়া জমির প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারী বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছেন তরমুজ চাষিরা। ৩১ মার্চ বিকেলে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলোর তরমুজ ক্ষেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষ হওয়া জমির প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। বৃষ্টি যদি আবার হয় তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলার ইছাখালী, মিঠানালা ও সাহেরখালী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ভারী বৃষ্টির কারণে তরমুজ ক্ষেতগুলোতে পানি জমে গেছে। এতে পাকা, আধা পাকা ও কচি তরমুজগুলোর একাংশ পানিতে ডুবে আছে। মাঠে মাঠে সেচ দিয়ে জমি থেকে পানি বের করার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও দেখা গেছে বিষণ্ন মনে ক্ষেতের ধারে বসে আছেন কৃষক।

মিরসরাই উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার হিঙ্গুলী, ওসমানপুর, ধুম, ইছাখালী, মিঠানালা, সাহেরখালি, কাটাছরা এই সাতটি ইউনিয়নে ৭৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। জমি ইজারা নিয়ে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার কৃষকেরা মিরসরাইয়ে এসে তরমুজ আবাদ করেছেন। তাদের দেখাদেখি স্থানীয় কিছু কৃষকও তরমুজ চাষ করেছেন। কিন্তু ৩১ মার্চের বৃষ্টিতে আবাদ হওয়া তরমুজের নিচু জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি পুনরায় বৃষ্টি হয় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ডোমখালী এলাকার কৃষক মোহাম্মদ তারেক বলেন, 'পড়াশোনার পাশাপাশি এবার ৫ একর জমিতে তরমুজ চাষ করেছি। প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ৪ লাখ টাকার বিক্রি করে পুঁজি উঠেছে। যখন বিক্রি করে লাভের মুখ দেখবো; ঠিক সেই সময়ে বৃষ্টি হানা দিয়েছে।'

উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিমের চরে তরমুজ চাষ করা কৃষক আব্দুল হাই বলেন, 'মহাজন, এনজিও ও শহরের আড়তদার থেকে আগাম টাকা নিয়ে ৩০ লাখ টাকা খরচ করে ২৫ একর জমিতে তরমুজ চাষ করেছি। এ বছর এমনিতেই বৈরী আবহাওয়ার কারণে ক্ষেতে ভালো তরমুজ হয়নি। কঠোর পরিশ্রম করে যা ফলিয়েছি; তা-ও এখন ভারী বৃষ্টির কারণে জমিতে পানি জমে সব নষ্ট হয়ে যাবে। এখন অবস্থা এমন হয়েছে পুঁজিটাও উঠবে না। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো বাঁচতে পারতাম।'

কাটাছরা ইউনিয়নের কৃষক শাহাদাত হোসেন বলেন, 'এবার ৮ একর জমিতে তরমুজের আবাদ করেছি। মাত্র দুইবার ফলন তুলে বিক্রি করা হয়। এরপর বৃষ্টিতে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। কী করবো বুঝতেছি না।'

মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন বলেন, 'বৃহস্পতিবার সকালে সাহেরখালীতে তরমুজ ক্ষেত পরিদর্শনে গিয়েছিলাম। বৃষ্টিতে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে তেমন ক্ষতি হবে না।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'মিরসরাইয়ের বেশ কিছু ইউনিয়নে এবার ব্যাপকভাবে তরমুজের চাষাবাদ হয়েছে। বিশেষ করে নোয়াখালীর সুবর্ণচরের কৃষকদের পাশাপাশি এবার এখানকার অনেক কৃষক জমি ইজারা নিয়ে তরমুজ আবাদ করেছেন।'

তিনি বলেন, 'মঙ্গলবার বিকেলে হঠাৎ ভারী বৃষ্টিতে ক্ষেতে পানি জমে তরমুজ চাষিদের বড় ধরনের ক্ষতি হয়েছে। আবাদ হওয়া জমির মধ্যে প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব এলাকায় ক্ষেতের তরমুজ পুষ্ট হয়েছে; চাষিরা সেসব তরমুজ দ্রুত বিক্রি করলে ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()